শ্লীলতাহানির জন্য দায়ী মহিলারাও! চিরঞ্জীতের মন্তব্য ঘিরে বিতর্ক

Update: July 28, 2012 16:26 IST

পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের পরই রাজ্যের প্রধান শাসকদলের শীর্ষনেতৃত্বের বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছিল জনমানসে। শুক্রবার বারাসতের জোড়া শ্লীলতাহানির ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জীত চক্রবর্তীর মন্তব্য সেই বিতর্কটাই ফের উসকে দিল।

এদিন বারাসত স্টেশনে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা নিয়ে বারাসত থানায় জনা তৃণমূলের অভিনেতা-বিধায়ক। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলেন, এ ধরণের ঘটনার কার্যকারণ রয়েছে। শুধু তাই নয়, যৌন নিগ্রহের জন্য কার্যত মহিলাদেরই কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, এ ক্ষেত্রে মহিলারাও অনেকটা দায়ী, অনেক সময়ই তাঁদের স্কার্ট সাইজ, পোশাকের মাপ হয় পুরুষদের মনোরঞ্জনের জন্য।

সেই সঙ্গে যৌন নিগ্রহকে নতুন 'কোনও ঘটনা নয়', বলে মন্তব্য করে তিনি বলেন, "বহু প্রাচীন কাল থেকেই এ জিনিস চলে আসছে।" সঙ্গত কারণেই শাসক দলের তারকা-বিধায়কের এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক মহলের পাশাপাশি নাগরিক সমাজের তরফেও চিরঞ্জীতের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।

রাজীব দাসের হত্যাকাণ্ডের পরও যে উত্তর-চব্বিশ পরগনার জেলা সদরের ছবিটা আদৌ বদলায়নি শুক্রবার রাতেই তা ফের স্পষ্ট হয়ে গেছে। সে দিন বারাসত স্টেশনের সামনে ফের ইভটিজিংয়ের শিকার হন এক দ্বাদশ শ্রেণির ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে দু-তিনজন দুষ্কৃতী ওই ছাত্রীর পিছু নিয়ে উত্যক্ত করতে থাকে। স্টেশনের কাছে এসে ছাত্রীটি তাঁর বাবাকে ফোন করে। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় দুষ্কৃতীরা তাকে পাল্টা মারধর করে।

এরপরই ঘটনাস্থলে উপস্থিত মানুষ দুষ্কৃতীদের ওপর চড়াও হন। তাঁরা রমেশ দাস নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। নিগৃহীত ছাত্রীর বাবা পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিস রমেশ দাস ও আরেক অভিযুক্ত শুভঙ্কর দাসকে গ্রেফতার করে। এদিন আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।


অন্যদিকে, শুক্রবার রাতে বারাসতেরই ন'পাড়া এলাকায় ভাড়াটিয়া রবিশঙ্কর রায়চৌধুরীর বিরুদ্ধে বেআইনিভাবে হুকিং করার অভিযোগ তোলায় বাড়িওয়ালা নিরঞ্জন আইচকে মারধর করা হয়। শুধু তাই নয় বাড়িওয়ালার মেয়ে বাবাকে বাঁচাতে এগিয়ে এলে রবিশঙ্কর ও তার সঙ্গীরা দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ।

২০১১-র ফেব্রুয়ারী মাসে বারাসতেই ইজটিজারদের হাত থেকে দিদি রিঙ্কু দাসকে বাঁচাতে গিয়ে খুন হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। এরপর থেকেই মহিলাদের নিরাপত্তার জন্য এলাকায় পুলিস পিকেট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু শুক্রবারের ঘটনা ফের একবার মহিলাদের নিরাপত্তার পাশাপাশি পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল।




Post Your Comment

Total Comments:24

chiranjeet proman korilen tini jatharthoi trinomuler mla.

Mr chiranjeet proves that he having every quality to be a trinomul Leader. But like cinema no hero was there to save that girl.

jemon chach temon e to item berobe.

this is apsulitly correct......both male and female are responcible for that..

Khub ekta bhul bolen ni Chiranjit!! Je sokol antel dada/bhai ra aaj galo galo rob tulchen, tader kache amar ektai prosno...Ei muhurtte mobile ba hard disk e kota mms ache ektu buke haat rekhe bolun to ba Kota pornography r link favorites e add kora ache?

choto jama kapor porlei ki meye der dosh????????amra naki modern..advanced...educated ei tar example???????jodi western culture niye ato matamati kori amra tahole choto jama kapor pora te appotti kothay?????????jara bhabe j choto jama porlei meyera kharp hoye tader educated na bole illeterate bole ghosona kora uchit.Actor Chiranjit er comments gulo ekta illeterate loker bolei mone hoy.......se glamour world e belong koreo jodi esob bole saradhon manush toh bolbei...

It makes me bloody sense that how can an actor turns Politician throws these kind of vulgar & meaningless comments.Even though he has a daughter who use to wear vulgar dress like anything...........................

Or nam mukhe ante ghenna korche. O somajer khotikor Jibanoo. Manush bhool kore oke bidhayak banieche. Or boktobbo Oporadhi der aral korar chesta korchhe sutorang Bichar byabostha oporadhider je sasti debe or o eki sasti howa uchit.

lozza kora uchit barasat manusder jara ei rokom ekta idiot ke elect korechea MLA hisebe...cinemar lokke MLA korle ei hoi..erpor bodhoi sunny leone ke MLA korbe politician ra...ami USA te thakleo kosto hoi west bengal er obastha dekhea..vote dewar age color noi..manus ta ke dekun...protest koraun COLOR dekhea noi..ONAAY dekhea..

উনি যে এটাকে `` সাজানো ঘটনা`` বলেননি,তার জন্য ধন্যবাদ I

ami manchi j kichu khetre ledis der dos thake. but akhane oi mayetir kono dos chilo na. kichu baje mayer songe sob mayeder compare korle to bodmas chele ra aro uskani pabe. amer mone hoy ata bola thik hoyni.

EI SAMOSTO MONTTOBO TIBRO NINDA JANAI....... DHIKAR APNAR MOTO BIDHAYOK......... DIKHAR APNAKE. APNAR ADORSHO KE. APNAR BARIR KONO MOHILAR SATHE EI ROKOM HOLE KI APNI EKI MONTTOBE ONOR THAKBEN MR. ?????????????/ PLEASE EKTRU CLARIFY KORLLE VALO HOY........

a pagla tui eta ki bollee chiiiiiiiiii chiiiiiii

ETA NATUN KONO KOTHA NOI,TMC ETAI POLITICAL CULTURE,ONADER MONER MOTON KONO KICHU NAHOLEI SETA NOI CPIM KORE R NAHOLE SOMAJ DAI,ONADER EKTAI DAITO AMDER CHIFE MINISTER KE KI BHABE KHUCHI RAKHA JAY TATEY STATE ER MANUS BACHLO KI MORLO TATEY TADER KICHU ESE JAY NA. AMI MP MR CHARNJIT CHAKRABORTY R COMMENT R BAPARE STATE MANUS KE BOLBO EI PORIBORTONER SATHE MANIYA NIN NAHOLE KOPALE R O KOSTO ACHE.....................

Chhi.........Chiranjit.......Chhi...chhi....Chhee:...... 1jon Purush hoye puro Purush samajer mukh kalimalipta korle........ kono dhikkarE tomar janno jathesta noy.......

Tobe Cinema te mini skirt para Naika-r sathe nach karar samoy apnar-oo nischoy tai mone hoto ????? Ki Bolen ???? Dada Upar Dike Thutu Felben Naaa......

মাননীয় বিধায়কের প্রথম কথাটির সাথে আমি একমত কিন্তু ওনার পরের মন্তব্যতির (``বহু প্রাচীন কাল থেকেই এ জিনিস চলে আসছে।``) সাথে সহমত পোসন করে অসচেতনতা ও নির্বুধিতার পরিচয় দিতে চাই না।আসা করি সকলেই আমার সাথে একমত হবেন।

Chironjit ja jevhabe kotha gulo bolechen seta nishchoi sruti & dristi kotu r 1k school student er against e uni oi kothagulo na bolatai sobhoniye bole amer mone hoy..but kono political party er kotha na vhabe nijeke 1kjon SOBHO manush hishabe sobkichu bhebe dekhun j amara aj kothey….nijeke jigesh korun ta holi sob uttor paben.. Aj kel ker totha kotito modern meye ra western culture gulo ropto korte chiche, tara bhodro bhabe dress poraer theke sorier mukto rakhte beshi pochondo korche,,, unmukto sorire r obhodro bhabe jodi kono meye k dekhe kichu chele jodi kichu bhaje kotha bole seta sudhu ki cheleter dosh???? Amer mone hoy oi chele ter thekeo meye ti beshi doshi.. Oi sob meye ra ki rastey brober age ayna te nijeder ki 1kbaro dekhena j o ki pore rastery beroche!!!! Oder baba/maa rao ki kichuu dekhen na naki sobkichu dekheo kichu bujete chan na.. Jani amader kal ki ache

এটাই স্বাভাবিক নেত্রী যেপথে দেখাবেন সে পথেই যেতে হবে, তা নাহলে ..............

দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, একজন শিল্পীর মুখে মানায়না । মা মাটির কথা শুধু মানুষকে ধোকা দেবার জন্যই, জানিনা সাধারন মানুষ এটা কবে উপ্লব্ধি করবে। মানুষের নিরাপত্তার জন্য এখন অস্ত্র রাখার অধিকার দেওয়া উচিত। আইন, বিচার, প্রশাসন সবকিছু শাসক দলের দাস হয়ে আছে, এর হাজার প্রমান আপনারা পাবেন।

সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যদিয়ে মহিলাদের সম্মান রক্ষার্থে সরকারের সঠিক দাওযাই প্রয়োগের অনীহা ই প্রকাশ পাচ্ছে

Ri8 Chironjeet......... Islamic Rules manle a rokom kaj hobe na.......

Ri8 Chironjeet......... Islamic Rules manle a rokom kaj hobe na.......

Er jonno poribes dayi

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।