ক্যারামেল অ্যাপেল

Update: November 23, 2012 12:13 IST

শীতকাল এসে গেল। দিওয়ালি শেষে এবার ক্রিসমাস কার্নিভ্যালের তোড়জোর। বছর শেষের ফুর্তিতে মাতার জন্য এখনই বাড়িয়ে নিন নিজের রেসিপি লিস্ট। ক্যারামেল আ্যাপেল ক্রিসমাস ইভের জন্য দারুন একটা ডেজার্ট। তাছাড়াও সারা শীতকালই বন্ধুবান্ধবের সঙ্গে উভনিং পার্টিতে ফ্রুট ডেজার্টে থাকতেই পারে ক্যারামেল অ্যাপেল।

কী কী লাগবে


আপেল: ৬টা ছোট
প্যাকেজড ক্যারামেল: ১টা
দুধ: ২ টেবিল চামচ

কীভাবে বানাবেন

একটা প্লেট গ্রজ করে রেখে দিন। এবারে আপেল গুলোর মাথা থেকে কেটে স্টেম বার করে নিয়ে একটা করে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিন। ক্যারামেল আর দুধ একসঙ্গে একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে ঢেলে মাঝারি তাপমাত্রায় ২ মিনিট হিট করুন। মাইক্রোওয়েভ থেকে বার করে নিয়ে প্রতিটা আপেল ভাল করে ক্যারামেলে কোট করে নিন। আপেলগুলো গ্রিজ করা প্লেটের ওপর রেখে সেট হতে দিন। সেট হয়ে গেলে পরিবেশন করুন।







Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।