তাইল্যান্ড ওপেন সাইনার

Update: June 10, 2012 15:22 IST

তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। রবিবার ব্যাঙ্ককে থাই প্রতিপক্ষ রাটচাঙ্ক ইস্থাননকে ১৯-২১, ২১-১৫, ২১-১০ হারিয়ে তাইল্যান্ট ওপেন গ্র্যান্ড প্রিক্সগোল্ড খেতাব তুলে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা টুর্নামেন্টের প্রথম বাছাই সাইনা। গত মার্চ মাসে সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মরসুমের এটা তাঁর দ্বিতীয় খেতাব।

শুরুটা অবশ্য ভাল হয়নি ২২ বছরের ভারতীয় ব্যাডমিন্টন তারকার ।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইস্থাননের কাছে প্রথম গেম হারতে হয় সাইনাকে। যদিও দ্রুত ছন্দে ফেরেন সাইনা। পরপর দুটি গেম জিতে খেতাব জিতে নেন তিনি। অলিম্পিকের আগে সাইনার জয় নিসন্দেহে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






Post Your Comment

Total Comments:1

We proud of you Saina.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।