সেরা বাবা শাহরুখ

ফাদার্স ডে তে ভারতের সেরা বাবার শিরোপা জিতলেন আরিয়ান আর সুহানার বাবা শাহরুখ খান। পা অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে সেরা বাবার তকমা ছিনিয়ে নিলেন শাহরুখ। ফাদার্স ডে-র আগের দিন একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে ১১,০০০ জন মহিলা শাহরুখের পক্ষে ভোট দিয়েছেন।

৪০ বছর পূর্ণ করলাম আমরা: অমিতাভ

গুড্ডি ছবির সেটে প্রথম আলাপ দুজনের। সেই আলাপ গড়িয়েছিল প্রেমে। অবশেষে ৩ জুন, ১৯৭৩ গাঁটছড়া বাঁধেন তাঁরা। চল্লিশতম বিবাহবার্ষিকীতে সেই স্মৃতিই উঠে এল অমিতাভ বচ্চনের কথায়।

দীপিকার মধ্যে নার্গিসকে দেখছেন রণবীর

দীপিকার মধ্যে নিজের কিংবদন্তী জুটিকে দেখতে পাচ্ছেন রণবীর। নার্গিসের সঙ্গে জুটি বেঁধে ১৫টি ছবিতে অভিনয় করেছিলেন রণবীরের ঠাকুর্দা রাজ কপূর। এখনই প্রাক্তন প্রেমিকার সঙ্গে নিজের জুটির মধ্যে সেই রাজ কপূর-নার্গিস জুটির ছায়া দেখছেন রণবীর।

দোল, দোল দুলুনি...

বাঙালিদের ঝুলিতে উৎসবের সংখ্যা চিরকালই ক্রমবর্ধমান। রসে বসে থাকুক বা না থাকুক ফেস্টিভ্যাল পালনে বাঙালিদের কোনও কার্পণ্য নেই। উৎসবের মামলায় বঙ্গ জনতা, মহাই বিলকুল সাম্যবাদী। তবে মধ্যবিত্ত ভীরু ট্যাগ নিয়ে জন্মানো বাঙালি জাতির জীবনে অ্যাডালটারেশনের অভাব না থাকলেও অ্যাডাল্ট উৎসব বলতে সেই সবে ধন নীলমণি দোল।

অমিতাভে উদ্বোধন কানের

বিগত ১২ বছর ধরে কান চলচ্চিত উত্সবে শক্তপোক্ত খুঁটি পুঁতেছেন বউমা। এবারে বউমার সঙ্গে পায়ে মা মিলিয়ে রেড কার্পেটে হাঁটবেন শ্বশুর। অমিতাভ বচ্চন অভিনীত ছবি দ্য গ্রেট গ্যাসবি দিয়েই উদ্বোধন হবে কান চলচ্চিত্র উত্সবের।

স্টিভেন স্পিলবার্গের সঙ্গে অমিতাভ বচ্চন

তিরিশ বছর পর ভারতে এলেন অস্কার জয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। মুম্বইতে অনিল আম্বানীর দেওয়া পার্টিতে তাঁর একান্ত সাক্ষাতকার নিলেন অমিতাভ বচ্চন।

স্পিলবার্গ ও ভারতের ৬১

কিছুদিন আগেই `লিঙ্কন` ছবির জন্য জীবনের তৃতীয় অস্কারটি জিতেছেন স্টিভেন স্পিলবার্গ। তাঁর সম্মানে সোমবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনিল আম্বানি। সেই অনুষ্ঠানে স্পিলবার্গের সঙ্গে আলাপচারিতার সুযোগ পেলেন ভারতের প্রবীণ-নবীন ৬১ জন পরিচালক। অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন।

ঠাকুরমা-র মা কে দেখে এলেন আরাধ্যা

ঠাকুরমার পরিবারের সঙ্গে দেখা করলেন আরাধ্যা। বৃহস্পতিবার সপরিবারে ভোপালে শ্বশুরবাড়িতে যান অমিতাভ বচ্চন। নাতনি আরাধ্যাকে নিয়ে যেতে একটি চাটার্ড ফ্লাইট ভাড়া করছিলেন ঠাকুরদা। সেই বিশেষ বিমানেই বাবা, মা ও ঠাকুরদার সঙ্গে ভোপালে পৌঁছন আরাধ্যা।

অনলাইন আসছে বরুণ-করণ ব্র্যান্ড

অনলাইন আসতে চলেছে বরুণ বহেল+করণ জোহর ডিজাইনার ব্র্যান্ড। এবার থেকে অনলাইনে ডিজাইনার পারনিয়া কুরেশির পপ-আপ শপে পাওয়া যাবে বরুণ-করণের ডিজাইন করা ছেলেদের ক্যাজুয়াল শার্টের সম্ভার। সাদা, ধূসর, গাঢ নীল আর কালো রঙে মিলবে শার্টের সম্ভার।