রাজ্যকে চূড়ান্ত চিঠি নির্বাচন কমিশনের

আদালতের নির্দেশ মতো বাহিনী নিয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যসচিবের কাছে ওই চিঠি পৌঁছেছে।

ভোট না হলে দায় রাজ্যেরই, জানিয়ে দিল কমিশন

সময়মতো ভোট না হলে দায় রাজ্য সরকারের। বাহিনী নিয়ে চূড়ান্ত চিঠি দেওয়ার আগের দিন সরকারের ওপর প্রবল চাপ বাড়িয়ে বললেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। রাজ্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনার। তাঁর অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাহিনী নিয়ে বহুবার তাঁরা রাজ্যকে চিঠি দিয়েছেন । কিন্তু সরকারি তরফে কোনও সহযোগিতা পাননি। বর্তমান বাহিনী সংখ্যা দিয়ে তিনদফায় ভোট করা অসম্ভব। এরই মধ্যে বাহিনী নিয়ে কমিশনের পাঠানো চিঠি রাজ্য ফেরত পাঠানোয় নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের আচরণে রুষ্ট কমিশন এবার সোজাসুজি রাজ্যসরকারকে কাঠগড়ায় দাঁড় করাল।

প্রথম দফা: ২৫৮০ আসনে প্রার্থী প্রত্যাহার বামেদের

রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব এবং স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, তিনটি স্তর মিলিয়ে ২৫৮০টি আসনে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন বাম প্রার্থীরা। এঁদের মধ্যে অধিকাংশই মহিলা প্রার্থী। বামেদের অভিযোগ, শাসকদলের হুমকি এবং সন্ত্রাসের জেরেই মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন দলীয় প্রার্থীরা।

'সহমত' বিতর্কে অ্যাডভান্টেজ কমিশন

সহমত বিতর্ক মামলায় কার্যত জয়লাভ নির্বাচন কমিশনের। ১৪ই মে যে নির্দেশে দিয়েছিল ডিভিশন বেঞ্চ, তার নতুন করে ব্যাখ্যা দিলেন বিচারপতিরা। নির্বাচন পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ব্যাখ্যা করেছে আদালত। বাহিনীর প্রশ্নেও সিদ্ধান্ত নেবে কমিশনই। অর্থাত্ মান্যতা পেল কমিশনের আবেদন।

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে হুমকি বামেদের

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস বন্ধ না হলে নির্বাচন কমিশনের সামনে অবস্থানের হুমকি দিল বামফ্রন্ট। একইসঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ মহাকরণে মুখ্যসচিবের সঙ্গে দেখা করে বাম পরিষদীয় দল। জানিয়ে দেওয়া হয়, অবাঞ্ছিত কোনও ঘটনা ঘটলে তার দায় নিতে হবে রাজ্য সরকারকেই।

সংস্কারের অভাবে ধুঁকছে খিদিরপুর ব্রিজ

প্রায় ১০০ বছরের পুরনো খিদিরপুর ব্রিজ। তৈরি হওয়ার পর থেকে এখনও একবারও এই সেতুর সংস্কার হয়নি। যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কলকাতা বন্দর সহ দক্ষিণ শহরতলীর প্রবেশপথ এই সেতু। গুরুত্বপূর্ণ এই সেতু কেন মেরামত হচ্ছে না? এলাকার বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী বলছেন, টাকা নেই।

কমিশনের দাবিকে আমল দেওয়ার নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কমিশনের দাবিমত নিরাপত্তা বাহিনী দিতে হবে রাজ্য সরকারকে। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভোটপর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কত বাহিনী দরকার, ২২ মে সরকারকে সেই তালিকা দিয়েছিল কমিশন। ওই তালিকা মেনেই সরকারকে বাহিনীর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

হাওড়ায় ভোটের পরেও চলছে হামলা

লোকসভা উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেও হামলার ঘটনা হাওড়ায়। নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার হিসাবে কাজ করায় হাওড়ার লিচুবাগানে হামলা হল এক যুবকের বাড়িতে। হামলায় রক্তাক্ত হলেন যুবকের মা। ভাঙচুর করা হয় আসবাবপত্র। রবিবার রাতেই তালা লাগিয়ে দেওয়া হয়েছিল মহম্মদ সাইদ নামে ওই যুবকের চেম্বারে। বাম সমর্থক হওয়াতেই তাঁরা শাসকদলের হামলার শিকার, অভিযোগ আক্রান্ত হামিদা বিবির।

মনোনয়ন পেশ নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন পেশ নিশ্চিত করতে হবে। সেজন্যে প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র পুলিস দিতে  হবে রাজ্য সরকারকে। আজ এই মর্মে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।