ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ধোনির বিরুদ্ধে মামলা

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা করা হল মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। বেঙ্গালুরুর এক স্থানীয় আদালতে ধোনির বিরুদ্ধে এই মামলা করেন জয়কুমার হীরানাথ নামের এক সমাজকর্মী। সম্প্রতি এক বিজ্ঞাপনে ভগবান বিষ্ণুর ভূমিকায় অভিনয় করে জুতো হাত ধরে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল ধোনির বিরুদ্ধে।

কলকাতার জামাই হলেও ধোনি কী একটু কম সমর্থন পেলেন!

শনিবার ইডেনে খেললেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির বউ সাক্ষী এই শহরের মেয়ে। তাই ধোনি কলকাতার জামাই। কলকাতার লোকেরা জামাই আদরে পটু এমন একটা সুনাম আছে।

লাল ও সবুজ

হোলি হল রঙের উত্‍সব... তা রঙিন জামা, সিনেমার মত রঙিন জীবনও তো সবার পছন্দ.. কিন্তু কারও কারও কাছে রঙ জিনিসটা বড্ড স্পর্শকাতরও বটে... কারও কারও কোনও কোনও রঙে বড় ভয় থাকে ... তাই হোলির আগে বিধিবদ্ধ সতর্কীকরণের ঢঙে শুনিয়ে রাখছি কিছু মানুষের রঙ বিভীষিকার কথা... হোলি খেলার সময় সব সময় খেয়াল রাখবেন এই সতর্কীকরণের কথা...

প্রস্তুতি শিবিরের শেষ দিনে ধোনি দর্শক, সচিন সাধক

শিবিরের শেষদিনে নেট সেশনে থাকলেন না মহেন্দ্র সিং ধোনি। আজই ছিল অস্ট্রেলিয়া সিরিজের জন্য তিনদিনের প্রস্তুতি শিবিরের শেষদিন। সাধারণত আবাসিক শিবিরের শেষদিনে নেট সেশনে অনেকক্ষণ সময় কাটান ক্রিকেটাররা। ধোনি কিন্তু ঠিক উল্টো পথেই হাঁটলেন। বেঙ্গালুরুর ন্যাশানাল অ্যাকাডেমিতে হওয়া প্রস্ততি শিবিরে ধোনি উপস্থিত থাকলেন ঠিকই নেট সেশনে ব্যাটই করলেন না অধিনায়ক। আড়াই ঘণ্টা ধরে চলা এই নেট সেশনে ধোনি শুধুই সতীর্থদের ব্যাটিং দেখলেন।

ধোনিরা ফার্স্ট বয়, কোহলি থার্ড বয়

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল মহেন্দ্র সিং ধোনির দল (১১৯ পয়েন্ট)। দুই নম্বরে থাকল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া (১১৬ পয়েন্ট) উঠে এল তিন নম্বরে।

বিশ্বকাপের পরিকল্পনা শুরু ধোনির

২০১৫ বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই বছরের মধ্যেই ক্রিকেটারদের একটা পুল তৈরি করতে চাইছেন তিনি। বিশ্বকাপের পরিকল্পনায় ইরফান পাঠানকে রাখছেন মাহি। ধোনির মতে,ইরফান মূলত হবেন পেসার অলরাউন্ডার আর জাদেজা হবেন স্পিনার অলরাউন্ডার। সাত আর আট নম্বরে দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন ধোনি।

মোহালিতে আজ সিরিজ জয়ের হাতছানি ধোনিদের

মোহালিতে সিরিজ জয়ের হাতছানি ধোনিদের সামনে। রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তাই মোহালিতে জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চান মহেন্দ্র সিং ধোনি। তবে মোহালির পিচ এবং আবহাওয়া কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের খানিকটা চাপে রাখছে। একেই পিচ খানিকটা পেসারদের সহায়ক। তার উপর প্রচন্ড হাওয়া বোলারদের সুইং পেতে সাহায্য করবে বলে মনে করছেন প্রাক্তনরা।

কুকের জেতার নেশায় ধোনি দিশাহারা

ব্রিটিশ আগ্রাসন অব্যহত। ৩২৫ রান তাড়া করতে গিয়ে ভারতের দুই ওপেনার রাহানে ও গম্ভীর মজবুত পার্টনারশিপ দিয়ে গেলেন। যুবরাজ ১১৩ রানের কাছাকাছি স্ট্রাইক রেট রেখে ৬১ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন। তাও ব্রিটিশ সম্রাজ্যের কালো ছায়া ঘোচাতে পারলেন না ধোনিবাহিনী। ইংরেজদের কাছে ধারাবাহিক পরজয় দেখে হয়ত এমনই মনে হবে ইংরেজরা এলেন, দেখলেন আর জয় করলেন। আর জেতার জন্য মাহি এখনও স্বপ্নের জাল বুনছেন!

ভারতীয় ক্রিকেট এবার তিন ধরনের ক্রিকেটে আলাদা অধিনায়ক!

তিন ধরনের ক্রিকেটে তিনজন আলাদা আলাদা অধিনায়ক রাখার কথা ভাবছে বিসিসিআই। বিসিসিআইয়ের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এবার হয়তো ভারতীয় ক্রিকেট ধোনির একচ্ছত্র রাজে দাঁড়ি পড়তে চলেছে।