সব জায়গাতেই ভোটের আগে এমন হয়: সুব্রত

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই পঞ্চায়েত ভোট করার দিকেই এগোচ্ছে রাজ্য সরকার। ভোট প্রক্রিয়ায় ইতিমধ্যেই রাজ্যে ৯ জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে ২৪ ঘণ্টাকে বিস্ফোরক মন্তব্য দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। তিনি বলেন, "সব জেয়গাতেই ভোটের আগে এমন হয়।"

জেলায় জেলায় চলছে রক্তাক্ত মনোনয়নপর্ব

পঞ্চায়েতে বাহিনী জটের মধ্যেই ফের রক্তাক্ত হল মনোনয়নপর্ব। বীরভূমের মেটেগ্রামে খুন হলেন এক সিপিআইএম নেতা। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সিপিআইএম সমর্থক। ঘটনার প্রতিবাদে আজ বারো ঘণ্টা দুবরাজপুর বন্ধের ডাক দিয়েছে জেলা বামফ্রন্ট। একইসঙ্গে জেলাজুড়ে প্রতিবাদ দিবসেরও ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় খট্টিমারিতে মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত রতন বর্মন তৃণমূল কংগ্রেস সমর্থক।

পঞ্চায়েত ভোট হবে বিহার মডেলে

বিহার মডেল অনুসরণ করে প্রথম দফার ভোটকে কয়েক পর্যায়ে ভাঙার ভাবনাও রয়েছে কমিশনের। পঞ্চায়েত নির্বাচনে বাহিনী মোতায়েন ইস্যুতে ক্রমশ সংঘাত তীব্র হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে। বাহিনী নিয়ে ফের রাজ্য সরকারকে চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে রাজ্য সরকারের জবাব সন্তোষজনক না হলে পঞ্চায়েত জটিলতার জল গড়াবে বহুদূর। 

আদালতে ফের ধাক্কা খেয়ে আপোসের সুর সুব্রতর গলায়

পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনই শেষ কথা বলবে কলকাতা হাইকোর্ট এমন কথা জানানোর পরই পিছু হটলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে রাজ্যের কোনও সংঘাত নেই।

পঞ্চায়েত মনোনয়ন: হুমকির পর গুলিবিদ্ধ ৩ সিপিআইএম কর্মী

পঞ্চায়েতে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকির পর এবারে গুলিবিদ্ধ হলেন তিন সিপিআইএম কর্মী। বেধড়ক মারে আহত হয়েছেন আরও ১২ জন। ঘটনাটি ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ কুড়ি মিনিট ধরে গোটা এলাকায় কার্যত তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। লোহার রড, বাঁশ দিয়ে মারা হয় বামকর্মী সমর্থকদের। মারধরে গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রও। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

'সহমত' বিতর্কে অ্যাডভান্টেজ কমিশন

সহমত বিতর্ক মামলায় কার্যত জয়লাভ নির্বাচন কমিশনের। ১৪ই মে যে নির্দেশে দিয়েছিল ডিভিশন বেঞ্চ, তার নতুন করে ব্যাখ্যা দিলেন বিচারপতিরা। নির্বাচন পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ব্যাখ্যা করেছে আদালত। বাহিনীর প্রশ্নেও সিদ্ধান্ত নেবে কমিশনই। অর্থাত্ মান্যতা পেল কমিশনের আবেদন।

পঞ্চায়েত ভোট: নতুন করে অনিশ্চয়তা তুঙ্গে

পঞ্চায়েত ভোট নিয়ে ফের অনিশ্চয়তা। কেন্দ্রীয় বাহিনী মিলছে না বলে, কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য। আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। আদালতের নির্দেশ অনুযায়ী পর্যাপ্ত বাহিনী না পেলে ভোট করা যাবে কিনা, বিবেচনা করছে কমিশন। সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন  রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন আরাবুল

রাজ্য রাজনীততে তিনি বিতর্কের আরেক নাম। দলের মধ্যে তিনি অস্বস্তির আরেক নাম। ক মাস আগে জেলও খেটেছেন। সেই আরাবুল এবার ভোটে জিতলেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জেল ফেরত আরাবুলের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ানোর `সাহস`করলেন না।

সর্বকালীন `রেকর্ড` তৃণমূলের, ৬০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

নতুন `রেকর্ড` গড়ল তৃণমূল কংগ্রেস। বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার এক সর্বকালীন রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্রের স্কুটিনি পর্ব শেষে নজির বিহীন ছবি। চক্ষু চড়কগাছ কমিশনের। স্কুটিনি পর্ব শেষে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল।