রাজ্যে শিল্পের ভবিষ্যত্ বিশ বাঁও জলে
নতুন সরকারের বয়স ৭ মাস পেরিয়েছে। এর মধ্যেই শিল্পায়ণকে ঘিরে দাবি পাল্টা দাবিতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী বলছেন, গত ৭ মাসে শিল্পায়নে প্রশ্নাতীত সাফল্য এসেছে। তাঁর বক্তব্য, লগ্নিতে আন্তরিক হলে জমি সমস্যা হবে না। যদিও, বাস্তব অন্য কথা বলছে। জমিনীতির জটে আটকে রাজ্যের শিল্পায়ণের ভবিষ্যত্। নতুন বিনিয়োগ তো দুর অস্ত, জমিনীতির কারনেই থমকে আছে আগের সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প।