বাফটাতেও সেরা সেই অস্কারে ব্রাত্য বেন

গোল্ডেন গ্লোবের পর এবার ব্রিটিশ অস্কার। লন্ডনের রয়াল অপেরা হাউস মাতিয়ে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড বা বাফটার (BAFTA) তিন তিনটে সেরার মুকুট জিতে নিল বেন অ্যাফলেক পরিচালিত ছবি আরগো। তবে উঠতি তারকার দৌড়ে শেষ ল্যাপে হেরে গেলেন ভারতের বাজি সূরজ শর্মা।

অস্কারে ব্রাত্য হয়েও গোল্ডেন গ্লোব মাতালেন বেনই

অস্কারে মনোনয়ন মেলেনি। গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার উঠল তাঁর ঘরেই। ১৯৭৯-এ ইরানে অপহরণের টানটান নাটকের পটভূমিতে তৈরি ছবি আরগোর জন্য সেরা পরিচালক আর ড্রামা বিভাগে সেরা ছবির গোল্ডেন গ্লোব পেলেন বেন অ্যাফলেক। মিউজিক্যাল অ্যান্ড কমেডি বিভাগে অবশ্য সেরা ছবির পুরস্কার পেল টম হুপারের লা মিসারেব্‌ল। শুধু সেরা ছবিই নয়, এই সিনেমায় অভিনয়ের জন্য হিউ জ্যাকম্যান ও অ্যানি হ্যাথওয়ে সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পেলেন। তবে রবিবার রাতে খানিকটা খালি হাতেই ফিরতে হল অ্যাং লির `লাইফ অফ পাই`-কে।

জেলাশাসক অপহরণ, সুর নরম মাওবাদীদের

জেলাশাসক অপহরণ কাণ্ডে মাওবাদীদের কোর্টেই বল ঠেললেন মুখ্যমন্ত্রী রমন সিং। আর ৪৮ ঘণ্টার মধ্যে জেলাশাসককে মুক্তি দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস জেলাশাসক ফেরার এক ঘণ্টার মধ্যে মাওবাদীদের দাবিগুলি খতিয়ে দেখতে গঠিত কমিটি তার কাজ শুরু করবে। জেলাশাসকের মুক্তি নিয়ে সরকার ও মধ্যস্থতাকারীদের মধ্যে আজ এক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি সমঝোতা রক্ষা করবেন।

জেলাশাসক অপহরণকাণ্ড: মাওদের সঙ্গে আলোচনা সেরে ফিরলেন মধ্যস্থতাকারীরা

পণবন্দি জেলাশাসকের মুক্তি নিয়ে জঙ্গলের গোপন ডেরায় মাওবাদীদের সঙ্গে আলোচনা করে ফিরলেন দুই মধ্যস্থতাকারী। রবিবার সকালে তারমেটলার জঙ্গল থেকে চিন্তলনাড় ফিরেছেন মধ্যস্থতাকারী বিডি শর্মা ও হরগোপাল।

জেলাশাসক অপহরণকাণ্ড: কেন্দুপাতার অর্থনীতি ঘিরে নতুন স্নায়ুযুদ্ধ

সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেননের বিনিময়ে সাজাপ্রাপ্ত মাওবাদীদের ছাড়তে নারাজ ছত্তিসগড় সরকার। একই সঙ্গে পণবন্দি জেলাশাসকের মুক্তি নিয়ে ছত্তিসগড় সরকার ও মাওবাদীদের মধ্যে শুরু হয়েছে কেন্দুপাতার অর্থনীতি নিয়ে নতুন স্নায়ুযুদ্ধ।

প্রথম ম্যাচেই জয় পেল ম্যান ইউ, ম্যান সিটি

জয় দিয়েই ইউরোপা কাপের অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন ক্লাব আয়াক্স আমস্টারডামকে ২-০ গোলে হারিয়ে দিল অ্যালেক্স ফার্গুসনের দল।

দিল্লি বিমানবন্দরে আগুন

বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের শিকার হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের পণ্য পরিবহন বিভাগে একটি সংস্থার অফিস থেকে আগুন ছড়িয়ে পড়ে।