বাংলাদেশে আর এক রাজাকারের ফাঁসির আদেশ

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় আরও একজনের ফাঁসির নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। একষট্টি বছরের জামায়েত-ই-ইসলামী নেতা মহম্মদ কামরুজ্জামানকে মৃত্যুদণ্ড হল। তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছিল। যার মধ্যে পাঁচটি অপরাধ প্রমাণিত হয়েছে। ট্রাইবুন্যালের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কামরুজ্জামান আপিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

বিএনপির হরতালে বাংলাদেশে উত্তেজনা

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দিনের হরতাল শুরু হয়েছে। এই হরতালে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। রাজধানীতে গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ককটেলেরও বিস্ফোরণ ঘটে।

মৌলবাদী তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ, মৃত ১৫, ঢাকায় নিষিদ্ধ হল সমাবেশ

ফের উত্তাল বাংলাদেশ। গণজাগরণ মঞ্চের বিরোধিতায় কট্টরপন্থীদের বিক্ষোভের জেরে ঢাকায় ধ্বংসযজ্ঞ চলল। পুলিশ ও বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত শতাধিক৷ আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও৷ অন্তত ১১ জন কর্তব্যরত সাংবাদিক মৌলবাদীদের হাতে বেদম মার খেয়ে রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ।

ধর্মদ্রোহিতা রোধ আইনের পরিকল্পনা নেই, জানালেন হাসিনা

হেফাজতের দাবি অনুযায়ী ধর্মদ্রোহিতা রোধ আইন প্রণয়নের কোনও পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের। সোমবার এক সাক্ষাত্‍‍‍কারে একথা স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অন্যের ধর্মের অনুভূতিতে কেউ আঘাত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেখ হাসিনা।

শাহবাগে হামলা চালাল কট্টরপন্থীরা

বাংলদেশে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের ওপর হামলা চালাল কট্টরপন্থীরা। লাঠি নিয়ে চড়াও হয় তারা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। গোটা ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে শাহবাগ চত্বর।

বিএনপির ডাকা হরতালে ফের উত্তপ্ত বাংলাদেশ

বিরোধী বিএনপি ও সহযোগী ১৮টি দলের ডাকে ৩৬ ঘন্টা হরতালের প্রথমদিন পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ জড়াল বিএনপি সমর্থকরা। কোনওরকম হিংসার ঘটনা এড়াতে দেখামাত্র গুলি চালনার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছেন সেদেশের মানবাধিকার কমিশন। 

বাংলাদেশে ৩৬ ঘণ্টা হরতালে বিরোধীরা

বিরোধী বিএনপি এবং সহযোগী ১৮টি দলের ডাকে আজ সকাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে ৩৬ ঘণ্টার হরতাল। ক্ষমতাসীন আওয়ামি লিগ সরকারের অপসারণ ও গ্রেফতার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হরতালের ডাক দিয়েছেন তাঁরা। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কম হলেও হরতাল উপেক্ষা করেই ঢাকার রাস্তায় যানবাহন চলাচল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে প্রশাসন।

আবার হরতাল বাংলাদেশে

বিএনপি জোটের ডাকে হরতাল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে। নিরাপত্তার মাঝেই সকালে যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর এবং গাবতলীতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করার চেষ্টা করে হরতালকারীরা। তবে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এখনও পর্যন্ত হরতাল সমর্থকদের তরফে তেমন কোনও তত্‍পরতা নজরে পড়েনি।

হরতালের চতুর্থ দিনে মৌলবাদী হামলা অগ্রাহ্যের ডাক শাহবাগের

বিএনপি ও জামাতের ডাকা হরতালে সকাল থেকেই ফের সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। সকাল সাড়ে ছটা নাগাদ রাজধানী ঢাকার শনির আখরা এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামি ছাত্র শিবিরের সমর্থকরা। অন্যদিকে বিনপি এবং জামাতের ডাকা হরতাল বানচাল করতে প্রস্তুত শাহবাগ চত্বরও। হরতালের বিরুদ্ধে আজ সোহরাওয়ার্দি উদ্যানে ফের জমায়েতের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।