ক্যারাকাসে চিরনিদ্রায় সমাধিস্ত হলেন শাভেজ

শুক্রবার ভেনেজুয়েলার ক্যারাকাস সামরিক অ্যাকাডেমিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের। লাতিন আমেরিকার লড়াকু নেতার শেষযাত্রার সাক্ষী থাকতে এদিন হাজির ছিলেন তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধানরা। অকুতভয় এই বামপন্থী নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাতভর গ্রান্ডিওস মিলিটারি অ্যাকাডেমির বাইরে ভিড় জমিয়েছিলেন অগনতি সাধরণ মানুষ। তাঁদের সুবিধার্থে আগামী সাতদিন এখানেই শায়িত থাকবে কিংবদন্তী এই নেতার মরদেহ।

আজ শাভেজের শেষকৃত্য

ভেনেজুয়েলার ক্যারাকাস সামরিক অ্যাকাডেমিতে আজ প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের শেষকৃত্য। এই উপলক্ষে ইতিমধ্যেই সেখানে পৌছে গিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যেখানে প্রয়াত প্রেসিডেন্টের দেহ রাখা হয়েছে, ক্যারাকাসের সেই চ্যাপেলের বাইরেও রাতভর ফুল হাতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন দেশবাসী। তারপর প্রিয় নেতাকে শ্রদ্ধা জানিয়ে তবেই বাড়ি ফিরেছেন তাঁরা। বহু মানুষ সারা রাত জেগে চ্যাপেলের বাইরে প্রার্থনা করেছেন।

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা

ভারী তুষারপাত সঙ্গে ঝোড়ো হাওয়া। স্যান্ডির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে আমেরিকা। ইতিমধ্যেই নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন মুলুকে আজ থেকে কার্যকর `ফিস্কাল ক্লিফ`

অনেক চেষ্টা সত্ত্বেও বিপুল করের বোঝা থেকে বাঁচল না আমেরিকার আম আদমি। পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে `ফিস্কাল ক্লিফ`। বাজেট ঘাটতি এবং প্রভূত ঋণের বোঝা লাঘব করতে সরকারি কোষাগারের ব্যয় সংকোচ ও ব্যাপক হারে কর বৃদ্ধি করার এই নীতির চালু হওয়ার কথা ছিল নতুন বছরের শুরুর দিন থেকেই। তবে দেশবাসীর উপর থেকে এই বিপুল করের বোঝা লাঘব করতে চেষ্টা চলেছে হোয়াইট হাইস থেকে হাউস অফ রিপ্রেসেন্টেটিভ, সর্বত্রই। কিন্তু বছরের শেষ দিনে, অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত ১২টার আগে কোনও সমাধান সূত্র না মেলায় এক অর্থে কার্যকরী হয়ে গেল ফিস্কাল ক্লিফ। ফলে চূড়ান্ত চাপের মুখে মার্কিন করদাতারা।

মনীষার অস্ত্রপচার সফল

সফলভাবে অস্ত্রপচার হয়ে গেল মনীষা কৈরালা। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত মনীষার নিউ ইয়র্কের এক হাসপাতালে অস্ত্রপচার হওয়ার কথা ছিল গত সোমাবার। অস্ত্রপচারের পর মনীষার ম্যানজার সুব্রত ঘোষ সাংবাদিকদের জানান, "নির্ধারিত সময় মেনেই সোমবার সকাল ৯টায় অস্ত্রপচার হয়েছে মনীষার।

ভারী পকেটের চাঁদে পাড়ি

বৈজ্ঞানিক গবেষণা ? মহাবিশ্বের রহস্য সন্ধান ? না, এ সব কিছুই নয়। উদ্দেশ্য নিখাদ বাণিজ্য। পয়সা থাকলেই হল। কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসতে পারবেন চাঁদে। তবে, এ জন্য পকেট একটু ভারী হতে হবে। দুজনের চন্দ্রযাত্রার টিকিটের দাম ভারতীয় মুদ্রায় সাকুল্যে সাত হাজার কোটি। উদ্যোগী মার্কিন মুলুকের এক বেসরকারি সংস্থা।

ভারতে এফডিআইকে স্বাগত আমেরিকার

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগকে অনুমোদন দিয়েছে ভারতীয় সংসদ। সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের মার্ক টোনার আশাপ্রকাশ করেছেন, এবার, উন্নয়নশীল অন্যান্য দেশগুলির মতোই ভারতের খুচরো বাজারেও বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়বে। একইসঙ্গে তাঁর দাবি, এর ফলে ভারতের কৃষক সমাজের পাশাপাশি উপকৃত হবেন ছোটো ব্যবসায়ীরাও।

খুব তাড়াতাড়ি সেরে উঠব আমি: মনীষা

পড়ন্ত কেরিয়ার, বিবাহ বিচ্ছেদ কোনও কিছুই কোনওদিন দমিয়ে রাখতে পারেনি তাঁকে। ক্যান্সার তো কোন ছাড়। বলিউডের সদা হাস্যময়ী অভিনেত্রী মনীষা কৈরালা এবার সুস্থ হয়ে ওঠার আশ্বাস দিলেন ভক্তদের।

রাষ্ট্রসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত, প্যালেস্তাইন এখন `স্বাধীন রাষ্ট্র`

ইজরায়েল ও তৎসহ আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেই প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ১৯৩টি দেশের মধ্যে ১৩৮টি দেশ প্যালেস্তাইনের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করেন। ভারতও এই প্রস্তাবে সর্মথন করেছে। শুরু থেকেই আমেরিকা ও ইজরায়েল এই প্রস্তাবের বিরোধিতা চালাচ্ছিল। কানাডা ও চেক রিপাবলিক সহ ৯টি দেশের সর্মথনও জোগার করে ফেলে তারা। তবে শেষরক্ষা হয়নি। ভোটদানে বিরত থাকে ব্রিটেন ও জার্মানি সহ ৪১টি দেশ।