পরপর চারবার আইপিএলের ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

স্মিথের ব্যাটিং দাপটে সচিনময় কলকাতা অস্তমিত

ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার নাইটদের। বুধবারের ম্যাচে ৫ উইকেটে কলকাতা হারই বড় নয়, বৃষ্টি ভেজা মাঠে দুই প্রত্যাশায় জটে ছিল শহর। এক গম্ভীরদের জয় আর দ্বিতীয়টি সচিনের জন্মদিনে ভগবানের দুরন্ত ব্যটিং। কিন্তু কেউই কোনও আশা রাখাতে পারেননি।

সচিনকে জানান জন্মদিনের শুভেচ্ছা

ক্রিকেটের ভগবানের ৪০ তম জন্মদিনটা কাটছে কলকাতায়। সচিন কেক কেটে জন্মদিন পালন করছেন। আপনিও সচিনদের সেই কেক কাটার সঙ্গী থাকুন। জানান সচিনকে জন্মদিনের অভিনন্দন। সেই সঙ্গে লিখুন সচিনকে নিয়ে আপনার সেরা স্মৃতি।

জন্মদিনে কলকাতায় ৪০ পাউন্ডের কেক কাটবেন সচিন

আজ জন্মদিনে ইডেনে ব্যাট হাতে নামছেন সচিন তেণ্ডুলকর। মাস্টার ব্লাস্টারের চল্লিশতম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে সিএবি।  

মূর্তি গড়ে সচিনকে জন্মদিনের আগাম উপহার ডনের দশের

ক্রিকেটের ভগবানের মূর্তি বসালো ডন ব্র্যাডম্যানের শহর। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সচিন তেণ্ডুলকরের মোমের মূর্তির আবরণ উন্মোচন হল। আগামী ২৪ এপ্রিল সচিনের ৪০তম জন্মদিন। তার আগে ডন ব্র্যাডম্যানের স্মৃতি বিজড়িত শহরের মিউজিয়ামে রাখা হয়েছে ছোট ডনের এই মোমের মূর্তি। শনিবার তাঁর প্রিয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্যর ডন ব্র্যাডম্যান আর শেন ওয়ার্নের সঙ্গে ‘মাস্টার ব্লাস্টার’-এর মোমের মূর্তির উন্মোচন হল। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে সচিনের যে মোমের মূর্তি রয়েছে তারই আদলে তৈরি এই মূর্তি। পরে মাদাম তুসোর সিডনি শাখাতেও রেপ্লিকাটি থাকবে।

টেস্ট দলে সুযোগ পেলেন না সচিন, ডন ব্র্যাডম্যান

নেই সচিন তেন্ডুলকার। নেই রিকি পন্টিং, ব্রায়ান লারাও। এমনকি ঠাঁই পাননি স্যার ডন ব্র্যাডম্যানও। অবাস্তব শোনালেও কিংবদন্তী আম্পেয়র ডিকি বার্ডের পছন্দের টেস্ট দল একাদশে ঠাঁই মেলেনি টেস্ট ক্রিকেটের প্রবাদপ্রতিম এই সব ব্যাটসম্যানদের। তবে সচিন জায়গা না পেলেও বার্ডের স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন আর এক `লিটল মাস্টার` সুনীল গাভসকার।

জয় ছাপিয়ে জয়পুর দেখল তিন কিংবদন্তির মিলন

গতকাল ঝড় উঠল কলকাতায় আর তছনছ হল দেশের অন্য দুপ্রান্তে। এক পুণে, তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অমিত মিশ্রের কালবৈশাখীর মতো বোলিং দাপটে সবকিছু হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ে সুব্রত রায়ের স্বপ্নের দল। আর জয়পুরে সেই একই দৃশ্য। রাজস্থানের শক্ত `দেওয়াল` হুড়মুড় করে ভেঙে পড়ে মুম্বই ইন্ডিয়ানসের উপর। ক্ষয়ক্ষতির পরিমান ১৭৯ রানের তাড়া করতে গিয়ে মাত্র ৯২ রানে সব শেষ।

সচিনকে চ্যালেঞ্জ জানাতে আসছেন মাস্টার ব্লাস্টার

আসল সচিন তেন্ডুলকরকে চ্যালেঞ্জ জানাতে আসছেন অ্যানিমেশনের সচিন। আইপিএলের মাঝেই টিআরপি যুদ্ধে হাজির সচিন তেন্ডুলকর। আইপিএলের ভরা মরসুমে প্রথম ভারতীয় ক্রীড়াবিদের অ্যানিমেশন সিরিয়াল আসতে চলেছে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে। অনুষ্ঠানের নাম মাস্টার ব্লাস্টারস। এই সিরিয়াল অ্যানিমেশনের সচিনকে দেখা যাবে অনেকটা সুপার হিরোর কায়দায়।

শূন্য রানে আউট সচিন, তবু জয় মুম্বইয়ের

আইপিএল সিক্সের তাদের দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হল মুম্বই ইন্ডিয়ন্সের। শনিবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে সচিন তেন্ডুলকর এক বল খেলে শূন্য রানে আউট হলেন। অসি পেসার ডার্ক ন্যানেসের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান। সচিনের মতই ব্যর্থ অধিনায়ক রিকি পন্টিং (৬), রোহিত শর্মা (৮), রায়াডু (৭)-রাও।