এক ঘর, তিন ক্লাস

একই ঘরে চলছে তিনটি ক্লাস।একই ক্লাসরুমে চলছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পঠনপাঠন। নতুন কোনও পদ্ধতি নয়।  শিক্ষিকার অভাবে এভাবেই চলছে ঝাড়গ্রামের তপসিয়া গার্লস হাইস্কুল।

প্রাথমিকে টেট পরীক্ষা, চূড়ান্ত হয়রানির শিকার পরীক্ষার্থীরা

পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেই নাভিশ্বাস উঠল পরীক্ষার্থীদের। কিন্তু এখানেই শেষ হয়নি তাঁদের দুর্ভোগ। পরীক্ষা যারা দিতে পেরেছেন শেষপর্যন্ত তাঁদের অনেককেই পরীক্ষাশেষে বেরিয়ে পড়তে হয়েছে আরেকপ্রস্থ ঝক্কির কবলে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন-কিংবা উত্তরের কথা ভাবার বদলে কীভাবে, কোন পথে, কী উপায়ে পরীক্ষাকেন্দ্রে অন্তত পৌঁছন যায়, সেই চিন্তাই প্রতিটি মূহুর্তে করতে হয়েছে পরীক্ষার্থীদের।

প্রাথমিকে টাকার বিনিময়ে চাকরির টোপ, ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট

প্রাথমিকে পঁয়তাল্লিশ লাখ পরীক্ষার্থী। পঁয়ত্রিশ হাজার আসন। প্রাথমিকে চাকরির শিঁকে ছিঁড়তে ভরসা রাজু স্যার আর পিয়ালি ম্যাডাম। পরীক্ষার আগে অ্যাডমিটের ফটোকপি আর দশ হাজার টাকা দিলেই চাকরির সুযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল চব্বিশ ঘণ্টা।

সংখ্যার বিচারে কাল বাংলার সর্ববৃহৎ পরীক্ষা, সমস্যায় পরীক্ষার্থীরা

আগামিকাল প্রাথমিক শিক্ষকপদে নিয়োগের টেট পরীক্ষা। পঁয়ত্রিশ হাজার শূন্যপদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ লক্ষেরও বেশি। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা সাড়ে ছ হাজার। পরীক্ষার ঠিক আগের দিন একাধিক সমস্যার মুখে বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা।

মেঘালয়ে গণধর্ষিতা তরুণীকে ভর্তি নিতে অস্বীকার একাধিক স্কুলের

তিন মাস কেটে যাওয়ার পরেও গণধর্ষণের শিকার মেঘালয়ের এক তরুণীকে স্কুলে ভর্তি নিতে অস্বীকার করল একাধিক স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ১৬ জন অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেও বিন্দুমাত্র ভোগান্তি কমেনি নিগৃহীতা মেয়েটির। গত বছরের ১৩ তারিখ গারো হিলের উইলিয়ামনগরে বাড়ি ফেরার পথে ধর্ষিত হন এই তরুণী। এই ঘটনার পর হয়রানির হাত থেকে বাঁচতে অন্য শহরে চলে যেতে বাধ্য হয় নিগৃহীতা তরুণীর পরিবার। সংবাদমাধ্যমের কাছে মেয়েটি নতুন স্কুলে ভর্তি হওয়ার আর্তি জানিয়েছিল।

প্রাথমিকের পরীক্ষাকেন্দ্রের খোঁজ আজ থেকে ওয়েবসাইটে

প্রাথমিকে নিয়োগের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে আজ থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পাবেন আবেদনকারীরা। শুধু ওয়েবসাইট নয়, সোমবার দুপুর ১২টা থেকে এসএমএসের মাধ্যমেও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে তথ্য জানতে পারবেন তাঁরা।

স্কুলে ফিরে মালালার লড়াই ফের শুরু

সে মেয়ে, তাই স্কুলে যাওয়ার `অপরাধে` তালিবানরা ওকে খুন করতে চেয়েছিল। গত বছরের ৯ অক্টোবর উত্তর পশ্চিম পাকিস্তানে স্কুলবাসের মধ্যে তার মাথা, বুক লক্ষ্য করে গুলি করে তালিবান৷ একটি গুলি তার বা চোখের ওপর ফুঁড়ে ঢুকে যায়। এরপর জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে ফেরে মালালা। সেই মালালা ফের স্কুলে যোগ দিল। প্রায় ৬ মাস পর আবার শুরু হল তার পড়াশোনা৷ সুস্থ হয়ে গতকালই সে যোগ দিয়েছে ব্রিটেনের বার্মিংহামের এজবাস্টনের একটি মেয়েদের স্কুলে৷ স্কুলের নাম এজব্যাস্টন গার্লস হাইস্কুল।

স্কুলের ছাদ থেকে পড়ে আহত ছাত্র

স্কুলের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হল বছর চারেকের এক ছাত্র। আজ সকালে ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানা এলাকার গঙ্গানগর এলাকার জুলিয়েন নার্সারি স্কুলে।

লেট ফি দিয়ে মিলবে অ্যাডমিট কার্ড, শুরুর আগেই বিতর্কে উচ্চমাধ্যমিক

লেট ফি দিয়ে নির্দিষ্ট সময় পেরোনোর পরও উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলআপ না করা ছাত্রছাত্রীরা ফের ফর্ম ফিলাপের সুযোগ পাবেন। তাও আবার পরীক্ষার একদিন আগে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত ঘিরেই রীতিমতো বিভ্রান্তি ছড়াল ছাত্রছাত্রীদের মধ্যে। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল সংসদ অফিসে। প্রশ্ন উঠেছে যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করেননি তাঁদের কেন এই সুযোগ। পরীক্ষার এক দিন আগেই বা কেন এই সিদ্ধান্ত। সব ছাত্রছাত্রীর কাছে ফর্ম ফিলাপের এই নির্দেশ পৌঁছানো গেছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।