শ্লীলতাহানির প্রতিবাদ করায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল যুবককে

শ্লীলতাহানির প্রতিবাদ করায় ছেরুথুর্তিতে চলন্ত ট্রেন থেকে ২৮ বছরের এক যুবককে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার পুলিস সূত্রে এই খবর পাওয়া গেছে।

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে গঠিত তিন সদস্যের কমিটি

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে কাজ শুরু করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের তিন সদস্যদের কমিটি। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যবনপাল(বন্যপ্রাণ) এস বি মণ্ডল, বিশিষ্ট হস্তিবিশেষজ্ঞ চিকিত্‍‍‍সক সুকুমার, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর মিস্টার ন্যাগি।

চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে দেওয়ায় উত্তেজনা খড়দহে

বিধাননগর স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তিন মহিলার বিরুদ্ধে। খড়দহ স্টেশনে ওই মহিলাদের মারধর করে জনতা। শনিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে মাতৃভূমি স্পেশাল। পুরো ট্রেনই মহিলাদের জন্য সংরক্ষিত। অভিযোগ, বিধাননগর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর কামরায় উঠে পড়েন এক যুবক। বাগুইআটির বাসিন্দা ওই যুবকের নাম রিতেশ আগরওয়াল। তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন তিন মহিলা। প্ল্যাটফর্মে পডে গিয়ে গুরুতর আহত হন তিনি। এখবর ছড়িয়ে পড়ে ট্রেনের সব কামরায়।

ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই শিশুর, জনতা আগুন ধরাল স্টেশনে

আজ একটি মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি শিশুর মৃত্যুর জেরে মধ্যপ্রদেশের গুলবাগঞ্জ রেল স্টেশনে আগুন লাগিয়ে দিলেন বিক্ষুব্ধ জনতা।

ট্রেন চলাচল স্বাভাবিক, তবে যাত্রী প্রায় নেই

সাধারণ ধর্মঘটে রাজ্যে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর দেখা নেই। প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, অথচ তাতে যাত্রী নেই। হাওড়া স্টেশন থেকে সব ট্রেন সময়মতো ছাড়ছে। হুগলির বৈদ্যবাটিতে ধর্মঘটীরা রেল অবরোধ করলে, ১৪ জনকে গ্রেফতার করে পুলিস।

ধোনিদের প্রস্তুতি শিবিরে সচিনের সাধনা

অস্ট্রেলিয়া বধের প্রস্তুতি শিবিরের প্রথম দিনে ভারতীয় ক্রিকেটারদের পাওয়া গেল হালকা মেজাজে। অবশ্য শুধু একজনকে ছাড়া। যিনি ক্রিকেট বিশ্বের কাছে উদাহরণ। সেই সচিন তেন্ডুলকরকে আজ প্রস্তুতি শিবিরে পাওয়া গেল সেই পুরনো মেজাজে। প্রায় দুমাস পর ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন সচিন তেন্ডুলকর। প্রথম দিন বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মাস্টার ব্লাস্টার। অনেকটা সময় কাটালেন নেটে, প্রায় ৪৫ মিনিট ব্যাট করলেন মাস্টার ব্লাস্টার। বেশ ফোকাসড দেখাল তাঁকে।

আজ থেকে কার্যকর রেলের বর্ধিত ভাড়া

আজ থেকেই কার্যকর হল রেলের নতুন ভাড়া।  রেলের ক্ষতি সামাল দিতে গতকালই ২১ শতাংশ ভাড়াবৃদ্ধির ঘোষণা করেন রেলমন্ত্রী পবন কুমার বনশল। শহরতলি  ট্রেনে দ্বিতীয় শ্রেণির ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারের দুই পয়সা হারে।  শহরতলির বাইরের  ট্রেনগুলিতে  দ্বিতীয় শ্রেণির ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে  বাড়ছে তিন পয়সা হারে। 

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে বৈঠক নিষ্ফলা

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলমন্ত্রক ও বন দফতরের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। গত কাল রাজাভাতখাওয়া বন দফতরের প্রেক্ষাগৃহে এ নিয়ে বৈঠক হয়। ছয়ই জানুয়ারি দুর্ঘটনার দিন ট্রেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন না বলেই দাবি করেছেন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের চেয়ারম্যান বীরেন্দ্র সিং। তবে ট্রেনের গতি বেশি থাকার কথা মেনে নিয়েছেন তিনি।

বারো বগির বনগাঁ চালিয়ে গিফট অধীরের

অফিস টাইমে বনগাঁ এবং মেন সেকশনে আরও বেশকিছু বারো বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হতে শুরু করেছে। এর আগে দু চারটি বারো বগির ট্রেন চালানো হলেও তা  একসময় থমকে যায়।