পার্ক স্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তি রাতের কলকাতায়। ঠিক একই ভাবে গড়িতে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এবারে ধর্ষিতাকে গাড়িতে তোলা হয় চেতলা থেকে। তারপর কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর ফের চেতলাতেই তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা।