দুর্গাপুরে তৃণমূলের হাতে আক্রান্ত কং প্রার্থী
Update: May 12, 2012 18:40 IST
ছটি পুরসভার ভোটের আগে ফের আক্রান্ত হলেন এক কংগ্রেস প্রার্থী। শুক্রবার সন্ধেয় প্রচারের সময় দুর্গাপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বেণুগোপাল চক্রবর্তীকে আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। তাঁকে দুঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ।
বেণুগোপাল চক্রবর্তীর দাবি, হামলাকারীরা স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থক। পুলিসি হস্তক্ষেপে তখনকার মতো ছাড়া পান ওই কংগ্রেস প্রার্থী। আজ সকালে দুর্গাপুর থানার `বি` জোন ফাঁড়িতে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।