অস্কারের দৌড়ে সামিল বাঙালির 'রক্তকরবী'

রাজকুমার রাও অভিনীত 'নিউটন' ছিটকে গেলেও ভারতীয় ছবির অস্কার জেতার আশা এখনও জিইয়ে রেখেছেন বাঙালি পরিচালক। অমিতাভ ভট্টাচার্যের ছবি 'রক্তকরবী'র হাত ধরে ফের একবার অস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয়রা।  সেরা বিদেশি ভাষার ছবির দৌড়ে নিউটনকে পাঠানো হয়েছিল ভারতের তরফেই। তবে তা দৌড় থেকে ছিটকে যাওয়াতে আশাহতই হয়েছিল ভারতীয় সিনেমাপ্রামীরা। তবে 'রক্তকরবী'র নিজের দক্ষতাতেই সে জায়গা করে নিয়েছে। আর বৃহস্পতিবার আকষ্মিক ভাবেই এসেছে এই সুখবর।

অস্কারের দৌড়ে সামিল বাঙালির 'রক্তকরবী'