Love Storiyan: এবার শুধু সোশ্যাল মিডিয়া নয়, ঝিলমকে দেখতে পাওয়া যাবে ওটিটিতেও। তবে এবার বাংলা নয়। তিনি পা রাখছেন বলিউডের এক ওয়েব সিরিজে। করণ জোহার এবং সোমেন মিশ্রর ‘লাভ স্টোরিয়া’ সিরিজে দেখতে পাওয়া যাবে তাঁকে।
Updated By: Feb 15, 2024, 07:20 PM IST
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কনটেন্ট ক্রিয়েটার ঝিলমকে কে না চেনে? সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় প্রত্যেকের ঘরে পৌঁছেছেন তিনি। ৮ থেকে ৮০ সকলেরই, তাঁর ভিডিয়ো দেখে মুখে হাঁসি ফোটে। তবে এবার শুধু সোশ্যাল মিডিয়া নয়, তাঁকে দেখতে পাওয়া যাবে ওটিটিতেও। বলা চলে তিনি পা রাখলেন বলিউডে।
এর আগেও ঝিলমকে পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’ ছবিতে একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল। তবে এবার বাংলা নয়। তিনি পা রাখছেন বলিউডের এক ওয়েব সিরিজে। করণ জোহার এবং সোমেন মিশ্রর ‘লাভ স্টোরিয়া’ সিরিজে দেখতে পাওয়া তাঁকে।
এই সিরিজটি ছয়টি বাস্তব-জীবনের দম্পতির গল্প। কীভাবে তাঁরা দ্বন্দ্বের মুখোমুখি হয়েছিল, এবং জীবনের সমস্ত বাধা পেরিয়ে কীভাবে তাঁরা নিজেদের ভালোবাসাকে এগিয়ে নিয়ে গেছেন তাঁর গল্পই হল এই সিরিজ। এমনি এক দম্পতির মধ্যে থেকে একজন ‘দীপন’। দীপনের তরুণ বয়সের চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে ঝিলমকে।
আচমকা কলকাতাতে বসেই কাস্টিং ডিরেক্টরের ডাক পেয়েছিলেন ঝিলম। লুক টেস্ট করতেও পৌঁছে যান। সেখানে গিয়েই জানতে পারেন ছবির প্রযোজক করণ জোহর ও পরিচালক কলিন ডি কুনহা। শোনা গেছে, ঝিলমের লুকের কারণেই এই চরিত্রের জন্য পরিচালক বেছেছেন তাঁকে। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ঝিলমকে ওটিটিতে দেখার সময় এসে গেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.