Varun Dhawan And Janhvi Kapoor: ভারতীয় সিনেমার ইতিহাসে বরুণ-জাহ্ণবী! প্যারিসে মাইলস্টোন তৈরি করছে 'বাওয়াল'

Varun Dhawan And Janhvi Kapoor: অভিনেতা ও অভিনেত্রী হিসেবে এখনও সেভাবে প্রতিষ্ঠিত নন বরুণ ধাওয়ান ও জাহ্ণবী কাপুর। তবে এই দুই বলি তারকা তাঁদের আসন্ন ছবির হাত ধরে ইতিহাস লিখছেন। যা হতে চলেছে তা এর আগে কখনও ঘটেনি।  

শুভপম সাহা | Updated By: Jun 23, 2023, 06:58 PM IST
Varun Dhawan And Janhvi Kapoor: ভারতীয় সিনেমার ইতিহাসে বরুণ-জাহ্ণবী! প্যারিসে মাইলস্টোন তৈরি করছে 'বাওয়াল'
বরুণ-জাহ্ণবীর ইতিহাস!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলি অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও অভিনেত্রী জাহ্ণবী কাপুর (Janhvi Kapoor) ইতিহাস লিখতে চলেছেন। বরুণ-জাহ্ণবী এখন দিন গুনছেন তাঁদের আসন্ন ছবি 'বাওয়াল' (Bawaal)-এর বিশ্বব্যাপী প্রিমিয়রের জন্য। তবে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলার আগেই মাইলস্টোন তৈরি করতে চলেছে 'বাওয়াল'। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে 'বাওয়াল'-এর স্ক্রিনিং হবে আইফেল টাওয়ারে (The Eiffel Tower)! এই ছবি দেখানো হবে সালে গুস্তাভ আইফেলে (Gustave Eiffel Reception Room)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেপথ্যে রম-কমের গল্প বলবে 'বাওয়াল'। দর্শকদের ভার্চুয়ালি নিয়ে যাওয়া হবে ইউরোপে।

Add Zee News as a Preferred Source

পিংকভিলা এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'প্রথম ভারতীয় ছবি হিসেবে বাওয়াল-এর প্রিমিয়র হবে আইফেল টাওয়ারে। প্রদর্শিত হবে অসাধারণ সালে গুস্তাভ আইফেলে। ব্যাকড্রপে থাকবে প্যারিস শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ। বরুণ, জাহ্ণবী, সাজিদ ও নীতেশ প্রিমিয়রে হাজির থাকবেন। ফরাসি প্রতিনিধিদের সঙ্গেও হাজির থাকবেন চলচ্চিত্র উৎসাহীরাও।' নীতেশ তিওয়ারির পরিচালনায় নাদিদওয়ালা গ্র্যান্ডসন্স এই ছবির প্রযোজনায়। ২০২০ সালে ওয়াল'-এর ঘোষণা করা হয়েছিল। প্রোডাকশনের কাজ শেষ হয়ে গিয়েছিল গতবছর জুলাইয়ে।

আরও পড়ুন: WATCH | Ranveer Singh And Keerthy Suresh: রণের 'কীর্তি'কলাপ; প্রকাশ্যে ভিডিয়ো, চর্চায় জুটির কেমিস্ট্রি

জাহ্ণবীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে গতবছর। 'মিলি' ও 'গুডলাক জেরি'তে অভিনয় করেছিলেন শ্রীদেবী কন্যা। এরপর জাহ্ণবীকে দেখা যাবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'তে। টলিউডেও ডেবিউ করবেন জাহ্ণবী। এনটিআর জুনিয়রের সঙ্গে 'দেবারা'তে অভিনয় করবেন তিনি। বরুণকে শেষবার সিলভার স্ক্রিনে দেখা গিয়েছে 'ভেড়িয়া'র হাত ধরে। এবার বরুণকে দেখা যাবে আমেরিকান স্পাই থ্রিলার ওয়েব সিরিজ 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণে। বরুণের সঙ্গে পর্দায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.