জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরে বাংলার কৃষকদের জন্য সুখবর। শস্য বিমা প্রকল্পকে ৯ লক্ষ কৃষককে ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্য সরকার। এক্স হ্য়ান্ডেলে পোস্ট দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Kolkata Metro: বেনজির চালক সঙ্কটে কলকাতা মেট্রো, রিলে অনশনের পথে কর্মী ইউনিয়ন!
এক্স হ্য়ান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, 'বাংলা শস্য বিমা' প্রকল্পের আওতায় আমরা বাংলার ৯ লক্ষ কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম'। কাদের সহায়তা দিচ্ছে সরকার? মমতা জানিয়েছেন, 'চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল, তাঁদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না। কারণ, আলু, আখ-সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়'।
বিগত কয়েক মাসে রাজ্য়ে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তেমনি আছড়ে পড়েছে ঘুর্ণিঝড় দানাও। প্রাকৃতিক বিপর্যযয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানিয়েছিলেন, র ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'এটা আমাদের গর্ব যে, ২০১৯ সালে চালু হবার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই আমাদের সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে'। সঙ্গে বার্তা, 'আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো'।
সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য শুরু হল।
আরও পড়ুন: Gangasagar Mela 2025: খাতায় কলমে আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা, পুণ্যার্থীদের জন্য এলাহি ব্যবস্থা রাজ্য়ের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)