Organ Donation: শহরে ফের অঙ্গদানের নজির! নবজীবন পেলেন ৩ জন....
Organ Donation: শহরে ফের অঙ্গদানের নজির! নবজীবন পেলেন ৩ জন....
মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। ভর্তি ছিলেন এসএসকেএমে। গতকাল শনিবার ভোরে ব্রেন ডেথ হয় শানুর। তাঁর বাঁচার আর সম্ভাবনা নেই। একথা জানার পরই ওই যুবকের অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।
Updated By: May 5, 2024, 11:13 PM IST
কমলাক্ষ ভট্টাচার্য: দুর্ঘটনায় সব শেষ। ছেলে হয়তো আর ফিরে আসবে না, তবে বাঁচতে থাকবে অন্যের শরীরে! ফের অঙ্গদানের নজির কলকাতায়।
ঘটনাটি ঠিক কী? এ শহরেরই বাসিন্দা ছিলেন শানু দাস। থাকতেন হালতুতে। একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। তখন ভোর রাত। গত বৃহস্পতিবার বাইক চালিয়ে যাওয়ার পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনা কবলে পড়েন শানু। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসএকেএম হাসপাতালে ট্রমা কেয়া ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না।
এসএসকেএম সূত্রের খবর, গতকাল শনিবার ভোরে ব্রেন ডেথ হয় শানুর। তাঁর বাঁচার আর সম্ভাবনা নেই। একথা জানার পরই ওই যুবকের অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা। ৩ অঙ্গ প্রতিস্থান করা হবে। হার্ট, লিভার ও কিডনি। লিভার পাবেন এসএসকেএমেরই এক রোগী। চেন্নাইয়ে একটি হাসপাতালে হার্ট, আর কলকাতারই কমান্ড হাসপাতালে কিডনি পাঠিয়ে দেওয়া হয়। খুব দ্রুত সেগুলি প্রতিস্থাপন করা হবে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.