কিন্তু কেন এই লোহার পাত বসানো হচ্ছে কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে?
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: কংক্রিটের সুড়ঙ্গের মধ্য দিয়ে তৈরি হচ্ছে লোহার সুড়ঙ্গ। আর এভাবেই বউবাজার এলাকায় সুরক্ষিত করা হচ্ছে মেট্রোর সুড়ঙ্গকে। ওই জায়গায় একাধিকবার ঘটে গিয়েছে দুর্ঘটনা। মাটির তলার জল বেরিয়ে এসে, মাটি বসে গিয়ে বহুবার বাড়িতে ধরেছে ফাটল।
কিন্তু কেন এই লোহার পাত বসানো হচ্ছে কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে? সূত্রের খবর ২০১৯ সালে যখন বউবাজার চত্বর থেকে সুড়ঙ্গ তৈরি করার সময় জল বেরোতে শুরু করেছিল, তখন কংক্রিটের সুড়ঙ্গের কয়েকটা জায়গার আকৃতির কিছুটা পরিবর্তন ঘটে। সেই কারণেই যাতে ট্রেন চলাচলে কোনও সমস্যা না হয়, তাই কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে সঠিক আকৃতির আরেকটা লোহার সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।
পশ্চিমমুখী যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের ১০৮ মিটার জায়গা এই লোহার পাত দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। যে পাতের বাইরের দিকে রয়েছে কংক্রিটের সুড়ঙ্গ। আবার পূর্বমুখী সুড়ঙ্গের ৯৪ মিটার এলাকা এই লোহার পাত দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। যার বাইরের দিকে রয়েছে কংক্রিটের সুড়ঙ্গ।
অর্থাৎ কংক্রিট সুড়ঙ্গের মধ্যে তৈরি হচ্ছে লোহার সুড়ঙ্গ, যা ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে আর কোথাও করা হয়নি। এমনকি অনেকের মতে গোটা দেশেও আর কোথাও কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে এরকম লোহার সুড়ঙ্গ এর আগে তৈরি হয়নি।
আরও পড়ুন, Kolkata: মামাবাড়িতে ঘুরতে এসে লিফটের গর্তের জমা জলে... দীপাবলিতেই মর্মান্তিক পরিণতি একরত্তির!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
AUS
(20 ov) 181
|
VS |
SL
184/2(18 ov)
|
| Sri Lanka beat Australia by 8 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
(20 ov) 202/7
|
VS |
ITA
178(20 ov)
|
| England beat Italy by 24 runs | ||
| Full Scorecard → | ||
|
UAE
(20 ov) 160/9
|
VS |
AFG
162/5(19.2 ov)
|
| Afghanistan beat United Arab Emirates by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.