RG Kar Incident: আরজি কর কাণ্ডে CBI-র তলব, সিজিও কমপ্লেক্সে ডিসি নর্থ অভিষেক গুপ্তা!

৪ সেপ্টেম্বর  আরজি করের সামনে  জমায়েতের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ছিল ১ ঘণ্টা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা-ও। সাংবাদিক সম্মেলনে তাঁদের বিস্ফোরক অভিযোগ,  'যখন আমার মেয়ের দেহ ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে তিনি আমাদের টাকা দেওয়ার চেষ্টা করেন'। বলেছিলেন, 'আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম।  কিন্তু এত চাপ তৈরি করা হয়েছিল সেসময়ে। আর কিছু করার ছিল না। দেহ দাহ করতে বাধ্য হই'। 

RG Kar Incident: আরজি কর কাণ্ডে  CBI-র তলব, সিজিও কমপ্লেক্সে ডিসি নর্থ অভিষেক গুপ্তা!