বিদেশে গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার উইপ্রোর আরও এক কর্মী
বিদেশে গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হল উইপ্রোর কলকাতা অফিসের আরও এককর্মী। গতকাল রাতে সেক্টর ফাইভ এলাকা থেকে গ্রেফতার হয় রাহুল শেঠ নামে ওই কর্মীকে। আজ আদালতে তোলা হয় ধৃতকে। এর আগে একই অভিযোগে সংস্থার আরও দুই কর্মীকে গ্রেফতার করে বিধাননগরের সাইবার ক্রাইম শাখা। উইপ্রোর কলকাতা অফিসে বসে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ব্রিটেনের এক সংস্থার ক্লায়েন্টদের ডেটা চুরি করে সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করা। এরপর সেই তথ্য মোটা অঙ্কের বিনিময়ে ক্লায়েন্টদের কাছে পৌছে দেওয়া। এভাবেই গোপনে কাজ চালাচ্ছিল উইপ্রোর কলকাতা অফিসের কর্মী আজহারউদ্দিন আহমেদ, মণীশ ঘোষ ও রাকেশ শেঠ। ক্লায়েন্টদের থেকে টাকা সরাসরি পৌছে যেত এই তিন কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যার ফলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছিল উইপ্রোর। বিষয়টি জানতে পেরে ব্রিটেনের ওই সংস্থা যোগাযোগ করে উইপ্রোর সঙ্গে।