New Town Accident: ঘটনার পরপরই ওই তরুণী ও বাইক চালক যুবককে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে স্থানীয় মানুষজন ও নিউটাউন ট্রাফিক থানার পুলিস

নান্টু হাজরা: ফের বেপরোয়া গতির বলি এক তরুণী। এবার নিউটাউনে। শনিবার সন্ধেয়ে ইকোপার্কের কাছে ১ নম্বর গেটের কাছে বিশ্ববাংলা সরনীতে বাইক থেকে ছিটকে পড়েন ওই তরুণী। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়।
কীভাবে ওই দুর্ঘটনা? শনিবার সন্ধায় এক যুবকের বাইকে চড়ে নিউটাউনের নারকেল বাগানের দিক থেকে বেপরোয়া গতিতে আকাঙ্খা মোড়ের দিক থেকে যাচ্ছিলেন ওই তরুণী। আচমকা ওই বাইকটি প্রবল গতিতে ইকোপার্কের এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে ট্যাক্সির পেছনের অংশ দুমড়ে যায়। তরুণী উড়ে গিয়ে পড়েন ট্যাক্সির সামনের রাস্তায়। যুবকও বাইক থেকে ছিটকে পড়েন। মাথায় প্রবল আঘাত লাগে ওই তরুণীর।
পুলিস সূত্রে খবর, ওই তরুণীর নাম ত্রিয়াসী পাল(২১)। বাড়ি হুগলির চুঁচুড়ায়। ঘটনার পরপরই ওই তরুণী ও বাইক চালক যুবককে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে স্থানীয় মানুষজন ও নিউটাউন ট্রাফিক থানার পুলিস। সেখানে নিয়ে গেল ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। বাইক চালক সৃজন বিশ্বাস চিকিত্সাধীন। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিস। আটক করা হয়েছে ওই ট্যাক্সিটিকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)