Holi 2024 | Holika Dahan 2024: কবে দোল, ২৪ না ২৫ মার্চ? হোলিকা দহনই-বা কবে? জেনে নিন চন্দ্রগ্রহণের সময়...

Holi 2024 | Holi ka Dahan 2024: রঙের উদযাপন দেশজুড়ে। তবে রং-উৎসব তো শুধু রং-উৎসবই নয়, সঙ্গে থাকে নেড়া পোড়া, হোলি। এবার ২৪ মার্চ নেড়া পোড়া, ২৪ মার্চই দোলপূর্ণিমা, পরদিন ২৫ মার্চ হোলি।

সৌমিত্র সেন | Updated By: Mar 11, 2024, 06:40 PM IST
Holi 2024 | Holika Dahan 2024: কবে দোল, ২৪ না ২৫ মার্চ? হোলিকা দহনই-বা কবে? জেনে নিন চন্দ্রগ্রহণের সময়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আজ আমাদের নেড়া পোড়া আজ আমাদের দোল'! আগে দোলের সময় এই ছড়াটা খুব শোনা যেত। 'নেড়া পোড়া' হল হোলিকা দহন। হোলিকা দহন হল এক ধরনের অগ্নি-উৎসব। যে-আগুনে পুরনো সব কিছু, শীতের জড়ত্বের সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া হয়। আবাহন করা হয় বসন্তকে। সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় উদযাপন করা হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Ramadan In Australia: মঙ্গলবার থেকেই রোজা শুরু...

হোলিকা দহনের সময়

হোলিকা দহন হবে ২৪ মার্চ। এদিন হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকছে ১ ঘণ্টা ১৪ মিনিট। ২৪ মার্চ রাত ১১ টা ১৩ মিনিট থেকে শুরু হবে হোলিকা দহনের শুভ সময়, সেই সময়কাল ১২ টা ২৪ মিনিটে গিয়ে শেষ হবে।      

কবে দোল?

সাধারণত দোলপূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয়। এর অর্থ, হোলিকা দহনের পরের দিনই দোল। দোল পূর্ণিমার তিথি পড়ছে ২৪ মার্চ। এদিন সকাল ৯টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি পড়ছে। পরের দিন ২৫ মার্চ দুপুর ১২ টা ২৯ মিনিটে শেষ হবে পূর্ণিমা। 

কবে হোলি?

এর ফলে হোলি উদযাপন করা হবে পরদিন ২৫ মার্চ।

আর চন্দ্রগ্রহণ?

এ সবের সঙ্গেই এবার থাকছে চন্দ্রগ্রহণও। ফাল্গুন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। এদিকে, হোলির সময় ফাল্গুন পূর্ণিমায় হবে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সকাল ১০ টা ২৪ মিনিটে শুরু। তা শেষ হবে দুপুর ৩.০১ মিনিটে। সেই দিন চন্দ্রোদয় হবে সন্ধ্যে ৬ টা ৪৪ মিনিটে। ফলে ২৫ মার্চ দোল উৎসবের পাশাপাশি থাকছে চন্দ্রগ্রহণও।

আরও পড়ুন: Budh Shukr Gochar: বিরল! বুধ-শুক্র গোচর এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসছে বিপুল সৌভাগ্য...

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.