Paying Guest: বাড়ির মালিক এসে মুখে কাপড় গুজে বেধরক মারতে থাকেন বেল্টের ঘা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখে মনে হবে যেন কোনও ওয়েবসিরিজ! পেয়িং গেস্ট হিসাবে থাকতেন দুই ছাত্র। সময়মত ভাড়া দিতে পারেননি তাঁরা। তাই বাড়ির মালিক এসে মুখে কাপড় গুজে বেধরক মারতে থাকেন বেল্টের ঘা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়ো পুরনো বলে দাবি করেছে পুলিস।
আরও পড়ুন, Salman Khan: 'বিষ্ণোইদের কাছে ক্ষমা চান', সলমানকে কড়া উপদেশ বিজেপি সাংসদের...
সচিন গুপ্তা নামের এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। হিন্দিতে ক্যাপশনে তিনি লিখেছেন, "আগ্রা, ইউপিতে, নিষ্ঠুরতা সব সীমা অতিক্রম করেছে। দুই ছাত্র, শিবম এবঙ্গ তাঁর বন্ধুকে মুখে কাপড় দিয়ে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। ভাড়া নিয়ে বিবাদে পিজি হোস্টেলের ম্যানেজার তাদের মারধর করেছে। এর পরে তাঁরা ঘর ছেড়ে চলে গিয়েছে। ভিডিয়োটি কয়েকদিনের পুরনো, যা এখন ভাইরাল হয়ে গিয়েছে।" ভিডিয়োতে দেখা যাচ্ছে পিজি হোস্টেল ম্যানেজার ভাড়া নিয়ে বিবাদে দুই ছাত্রকে বেল্টের ঘা মারছেন। ছাত্র দুটির মুখে কাপড় গোঁজা রয়েছে। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ওই পিজি মালিককে তীব্র কটাক্ষ করেছেন নেটিজেনরা।
आगरा, यूपी में क्रूरता की हदें पार। छात्र शिवम और उसके दोस्त को मुंह में कपड़ा ठूंसकर बेल्ट से बर्बरता से पीटा गया। PG हॉस्टल मैनेजर ने किराए के विवाद में पिटाई की। जिसके बाद छात्र कमरा छोड़कर चला गया। Video कुछ दिन पुराना है, जो अब वायरल हुआ है। @madanjournalist pic.twitter.com/PJrWfvcO5u
— Sachin Gupta (SachinGuptaUP) October 15, 2024
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরে, আগ্রার পুলিশ কমিশনার টুইট করেছেন, 'এই মামলাটি পুরানো। সংশ্লিষ্ট পিজিকে একটি নোটিশ জারি করা হয়েছে, এবং নিউ আগ্রা থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
उक्त प्रकरण पुराना है, सम्बन्धित पीजी को नोटिस दिया गया है एवं थाना न्यूआगरा पुलिस द्वारा आवश्यक विधिक कार्यवाही की जा रही है।
— POLICE COMMISSIONERATE AGRA (agrapolice) October 15, 2024
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.