নির্ভয়া তথ্যচিত্র সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের
নির্ভয়া তথ্যচিত্র ইস্যুতে রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠার পর তথ্যচিত্রের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি করলেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। ব্রিটিশ চলচ্চিত্রকার লেসলি উডউইন তিহার জেলে গিয়ে দিল্লি গণধর্ষণ কাণ্ডে অপরাধী মুকেশ সিংয়ের সাক্ষাত্কার নেন। যেই প্রক্রিয়ায় এই সাক্ষাত্কার নেওয়া হয়েছিল তা আইন বিরুদ্ধ বলে আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। এরপরই তথ্যচিত্রের সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
|
Updated By: Mar 4, 2015, 05:39 PM IST