)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল: আবার সেই হাথরস! এবার বিয়ের অনুষ্ঠানে অতিথির উপর ফুল ছুড়তে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। অপর জন পলাতক।
পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ২ মার্চ। ওই বিয়ের বাড়িতে রান্নার কাজ করতে এসেছিল অভিযুক্তরা। অনুষ্ঠান তখন শেষ। অভিযোগ, বাড়িতে পৌঁছে দেওয়ার নামে মাঠে নিয়ে গণধর্ষণ করা হয় ওই কিশোরীকে! এরপর কোনওমতে বাড়িতে ফেরে নির্যাতিতা এবং পরিবারের লোকেদের ঘটনাটি জানায় সে।
থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। নির্যাতিতা এখন হাসপাতালে ভর্তি। স্রেফ মামলা রুজু করা নয়, এক অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিস। আর একজনে খোঁজ চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)