৩২-এ পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই উপলক্ষ্যেই বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের বিলাসবহুল তাজমহল প্যালেসে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ মার্চ ৩২-এ পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই উপলক্ষ্যেই বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের বিলাসবহুল তাজমহল প্যালেসে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
2/7আলিয়ার পাশাপাশি সেখানে উপস্থিত ছিল তাঁর স্বামী রণবীর কাপুরও। কালো পোশাকে সকলের নজর কেড়েছে অভিনেতা।
3/7ফ্লেয়ারড ডেনিম এবং সোনালি টিউব টপে অভিনেত্রীকে অপূর্ব সুন্দর লাগছিল। পায়ে ছিল টপোর সঙ্গে মিলিয়ে সোনালি হিলস।
4/7রণবীর এবং আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতাও নিজেরাই গাড়ি ড্রাইভ করে পৌঁছেছিলেন এই দিনের বিশেষ পার্টিতে।
5/7বাদ যাননি আম্বানি কন্যা ইশা আম্বানিও, তাঁর পোশাক সকলের নজর কেড়েছে। ইশার সঙ্গে পার্টিত উপস্থিত ছিলেন তাঁর স্বামী আনন্দ পিরামলও।
6/7নীতু কাপুরও উপস্থিত ছিলেন আলিয়া ভাটের জন্মদিনের ডিনারে। ফ্লোরাল প্রিন্টের পোশাকে তাঁকে লাগছিল অপূর্ব সুন্দর।
7/7আলিয়া ভাটের জন্মদিনের ডিনারে শাহীন ভাটের সঙ্গে এসেছিলেন আলিয়ার মা সোনি রাজদানও।