Gold Price Today: বিয়ের মরসুমে বড় চমক! এক ধাক্কায় কমল সোনার দাম, জেনেনিন কত...

Published: Dec 02, 2024, 03:55 PM IST|Updated: Dec 02, 2024, 03:55 PM IST

Gold Price: কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। বিয়ের মরসুমে যা নিঃসন্দেহে খানিকটা স্বস্তি দেবে মধ্যবিত্তদের।

gold price1/5

সোনার দাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মরসুমে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্তরা। ডিসেম্বরের শুরুতেই সোনার দামে ফের চমক। ফের কমল সোনার দাম।

 

gold price2/5

সোনার দাম

আগের তুলনায় ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম কমল। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭১,৪৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,৯৯০ টাকা।

gold price3/5

সোনার দাম

১০ গ্রাম ২২ ক্যারট হলমার্ক সোনার গহনার দাম ৭৩২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারট খুচরো পাকা সোনার দাম ৭৭১০০ টাকা। ২৪ ক্যারট পাকা সোনার ১০ গ্রাম বাটের দাম ৭৬৭০০।

 

gold price4/5

সোনার দাম

বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ। গত সপ্তাহে দাম বাড়লেও ডিসেম্বরের শুরুতেই তুলনমূলক কম রয়েছে সোনা ও রুপোর দাম।

gold price5/5

সোনার দাম

২০২৪ সালের বাজেট ঘোষণার পরপরই সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবে সোনা এবং রূপার উপর শুল্ক ১৫% থেকে কমিয়ে ৬% করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রভাব সোনার দামের উপর তাৎক্ষণিকভাবে পড়ে।