JEET: ছেলের ১ বছরের জন্মদিনে সুখবর শোনালেন জিৎ! বললেন...

Published: Oct 18, 2024, 11:33 PM IST|Updated: Oct 18, 2024, 11:33 PM IST

Tollywood News: ছেলে রোনভের প্রথম জন্মদিন জমজমাট ভাবে উদ্‌যাপন করছেন জিৎ।

JEET1/7

জিৎ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এক বছর আগে নিজের ছেলের জন্মের সুখবর জানিয়েছিলেন টলিউডের 'বস' জিৎ। এক বছর পর ছেলের জন্মদিনে আবার একটি সুখবর শোনালেন তিনি।

JEET2/7

জিৎ

ছেলে রোনভের প্রথম জন্মদিন জমজমাট ভাবে উদ্‌যাপন করছেন জিৎ। উপস্থিত ছিলেন বিভিন্ন তারকারা। 

JEET3/7

জিৎ

উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সুস্মিতা চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। 

JEET4/7

জিৎ

মাথা ন্যাড়া করা ছেলেকে নিয়ে মেতে উঠলেন বাবা জিৎ। জন্মদিনে বাবার সঙ্গেই ম্যাচিং করে জামা পরানো হয়েছে তাকে।

JEET5/7

জিৎ

জন্মদিনের দিন ছেলেকে নিয়ে গিয়েছিলেন কয়েকজন দুঃস্থ শিশুর কাছে।‌ যাদের সঙ্গে অনেকটা সময় কাটায় ছোট্ট রোনভ।

JEET6/7

জিৎ

জন্মদিনের ছবি, ভিডিয়ো শেয়ার করে তিনি আরও সুখবর আসবার কথা জানান। এরকম মিষ্টি মিষ্টি ছবি আরও দেখতে পাবেন বলে জানান তিনি। 

JEET7/7

জিৎ

জিৎ লেখেন, 'রোনভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও ছবি আসছে।'