Rukmini Maitra: মঙ্গলবার ৩২ বছর পূর্ণ করলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনী মৈত্র। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় গোটা জুন মাস ধরেই জন্মদিনের সেলিব্রেশনে নায়িকা। জন্মদিনের আগের রাতে ভাইঝি আমাইরার সঙ্গে পার্টি করতেও দেখা যায় তাঁকে।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ব্যোমকেশ দেবের সত্যবতী হয়ে পর্দায় আসবেন রুক্মিনী। প্রেমিকার জন্মদিনে সত্যবতীর প্রথম লুক প্রকাশ্যে আনলেন দেব।
2/6সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, পোস্টারে ফ্রেমবন্দি হয়েছেন অন্তঃসত্ত্বা সত্যবতী।
3/6তাঁর এই নয়া লুক বেশ পছন্দ করেছে নেটিজেনরা। তবে শুধু পোস্টারই নয়, সিনেমায় ব্যোমকেশ ও সত্যবতীর রোমান্টিক কিছু মুহূর্তের ছবিও প্রকাশ্যে আনেন দেব।
4/6রুক্মিনীর সঙ্গে প্রায়ই ঘুরতে যান দেব। মলদ্বীপে ঘুরতে গিয়ে সমুদ্র সৈকতে রোমান্চিক মুডে ধরা দেন দুই তারকা।
5/6সেই সব অদেখা ছবি পোস্ট করে দেব লেখেন, ‘আমার একমাত্র সত্য’। ক্যাপশনে কোথাও যেন মিলে মিশে একাকার বাস্তব ও চিত্রনাট্য।
6/6দেবের রোমান্টিক পোস্ট দেখেই প্রশ্ন জাগছে ফ্যানেদের মনে, কবে এক হচ্ছে চারহাত?