Bus Accident: ৭০ ফুট গভীর খাদে পড়ল বাস! দুর্ঘটনাস্থলেই মৃত ৪, গুরুতর আহত বহু...
Kerala Bus Accident: সোমবার সকালে কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC) বাস সোজা গিয়ে পড়ে খাদে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
Jan 06, 2025, 04:14 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কেরালায়। সোমবার সকালে কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC) বাস সোজা গিয়ে পড়ে খাদে। কেউ যাতে আটকে না থাকে সেজন্য ক্রেন দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
2/6
দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। সকাল ৬.১৫ টায় ঘটনাটি ঘটে।
photos
TRENDING NOW
3/6
পুলিস জানিয়েছে, নিহতরা হলেন মাভেলিকার বাসিন্দা অরুণ হরি (৫৫), রমা মোহন (৪০), সঙ্গীত (৪৫) এবং বিন্দু উন্নিথান (৫৯)৷
4/6
দুর্ঘটনাস্থলে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা, পুলিস এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় গাড়ির ব্রেক ফেইল হয়। যার ফলে বাসটি ৭০-ফুট গভীর খাদে গিয়ে পড়ে।
5/6
পুলিস সূত্রে খবর, কেএসটিআরসি বাজেট ট্যুরিজম সেলের গাড়িটি রবিবার ভোর পাঁচটার দিকে মাভেলিকারা থেকে ছেড়েছিল এবং সোমবার সকালে ফেরার কথা ছিল।
6/6
আহত ৩১ জনকে মুন্ডাকায়াম মেডিকেল ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে পালার মার স্লিভা মেডিসিটিতে ভর্তি করা হয়েছে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.