জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মুখে ভয়ংকর রেল দুর্ঘটনা! রেল দুর্ঘটনার আতঙ্ক যেন ছাড়ছে না। একের পর এক অ্যাকসিডেন্ট ঘটেই চলেছে। এবারের ঘটনাস্থল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাটলামে।
1/6তবে, রক্ষা যে, এটি যাত্রীবাহী ট্রেন নয়, এটি মালগাড়ি।
2/6গতকাল, বৃহস্পতির রাতে মধ্যপ্রদেশের রাটলামে রেল ইয়ার্ডের কাছে একটি গুডস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
3/6কোনও হতাহতের খবর এখনও জানা যায়নি।
4/6কী ঘটেছিল? মালগাড়িটির দুটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি দাহ্য তরল নিয়ে যাচ্ছিল। আরও ভয়াবহ কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।
5/6মালগাড়িটির ওই দুটি কোচের একটি পুরোপুরি উল্টে যায়। এই উল্টে-যাওয়া কোচের ভিতর থেকেই ওই দাহ্য তরল বেরিয়ে আসে।
6/6দুর্ঘটনার পরে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়! ভয়াবহ এই দুর্ঘটনার পরেই রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকেরা পৌঁছে যান ঘটনাস্থলে।