জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই সঙ্গে দুটি লক্ষ্যপূরণ। এক, আত্মনির্ভরতা, দুই, প্রতিরক্ষাশক্তিবৃদ্ধি। এবার ভারতের হাতে চলে এল আর এক সাবমেরিন। পরমাণুশক্তিচালিত। ২৯ অগাস্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে মোতায়েন করা হল 'অরিহন্ত'-শ্রেণির দ্বিতীয় সাবমেরিন, 'আইএনএস অরিঘাত'। ভারতের প্রথম পরমাণুশক্তিচালিত সাবমেরিন ছিল 'আইএনএস অরিহন্ত'।