Kolkata Bus Accident: পুরনো বাসে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ। নড়েবড়ে বেহাল অবস্থা ছিল বাসটির।
1/6অয়ন ঘোষাল: মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। সকাল সাড়ে ৯ টা নাগাদ ২৪এ/ওয়ান রুটের বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলা যাচ্ছিল।
2/6সেইসময় এস এন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময়ই বিপত্তি ঘটে। মোড় ঘোরার সময় বাসের মাঝের দরজার ছিটকিনি খুলে যায়।
3/6পুরো গেট খুলে রাস্তার উপর গিয়ে পড়ে। গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁরাও ছিটকে রাস্তায় গিয়ে পড়েন।
4/6৫ জন যাত্রী রাস্তায় পড়ে যান। এরমধ্যে ১ জন গুরুতর আহত। তাঁকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
5/6যাত্রীদের অভিযোগ, বাসটি অনেক পুরনো। ঠিকমতো রক্ষণাবেক্ষণ নেই। রক্ষণাবেক্ষণের অভাবে গেট দুর্বল হয়ে গিয়েছিল।
6/6তাই যাত্রী চাপ সামলাতে পারেনি। দুর্ঘটনার জেরে বাসের চালক ও খালাসিকে আটক করেছে এন্টালি থানার পুলিস।