Malaika Chowdhury: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিয়মিত নাটকে অভিনয় করছেন। মেহজাবীনের পথ ধরে নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিয়মিত নাটকে অভিনয় করছেন। মেহজাবীনের পথ ধরে নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী।
2/6জানা গিয়েছে, ‘সন্ধিক্ষণ’-নামে নাটকে দেখা যাবে মালাইকাকে। অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে দেখা যাবে তাঁকে।
3/6এর আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন মালাইকা।
4/6নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এই নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর বলে জানিয়েছেন রাজ।
5/6মালাইকা প্রথম অভিনয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলে বিশ্বাস পরিচালকের। চলতি বছরেই ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য় মুক্তি পাবে নাটকটি।
6/6নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শ্যুটিং করে ভালো লাগছে। আমার দিদির গল্প ও রাজ দাদার নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে আছি।’