সন্দীপ প্রামাণিক: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। শনি-রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
1/6দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও।
2/6গতকাল মৌসুমি বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে।
3/6আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিহার, ঝাড়খণ্ডেও বর্ষা নেমেছে।
4/6তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে।
5/6রবিবারের পরে বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
6/6আজ শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ।