1/6বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনিয়ে তৃতীয়বার।
2/6নির্বাচনী হলফনামায় প্রধানমন্ত্রী তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর সম্পত্তির মূল্য ৩.০২ কোটি টাকা।
3/6ওই সম্পত্তির মধ্যে ২.৮৬ কোটি টাকার ফিক্সড ডিপোডিট রয়েছে স্টেট ব্যাঙ্কে।
4/6অন্যদিকে তাঁর হাতে নগদ টাকা রয়েছে ৫২,৯২০ টাকা। বারাণসী ও গান্ধীনগরের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৮০.৩০৪ টাকা।
5/6এর পাশাপাশি প্রধানমন্ত্রীর ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট রয়েছে ৯.১২ লাখ টাকার। ৪টি আংটি রয়েছে যার মূল্য ২.৮৬ লাখ টাকা। কোনও বাড়ি, গাড়ি ও জমি নেই।
6/6২০১৮-১৯ সালে প্রধানমন্ত্রীর আয় ছিল ১১.১৪ লাখ টাকা। ২০২২-২৩ সালে ওই আয় ছিল ২৩.৫৬ লাখ টাকার।