Rajinikanth Health Update: সোমবার তাঁর আগামী ছবির অডিও রিলিজে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন ৭৩ বছরের রজনীকান্ত। এরপরই রাতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেগাস্টার। মঙ্গলবার কেমন আছেন তিনি, জানালেন অভিনেতার স্ত্রী।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে রজনীকান্ত। সোমবার , ৩০ সেপ্টেম্বর তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রজনীকান্ত।
2/7এদিন অডিও রিলিজে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন ৭৩ বছরের মেগাস্টার। পা মিলিয়েছেন গানের তালেও। এরপরেই রাতে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। মঙ্গলবার কেমন আছেন অভিনেতা?
3/7রজনীকান্তের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরাও।
4/7সোশ্যাল মিডিয়ায় অনেকে তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন।সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আমার বন্ধু রজনীকান্ত হাসপাতালে ভর্তি। দ্রুত তার আরোগ্য কামনা করছি।’অভিনেতা-রাজনীতিবিদ শরৎ কুমার লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার প্রিয় বন্ধু রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রার্থনা করছি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
5/7সোমবার রাতে চেন্নাই অ্যাপোলোতে ভর্তি করা হয়েছে তাঁকে। মঙ্গলবার হাসপাতাল তরফে জানানো হয়েছে আশঙ্কার যে কোনও কারণ নেই।
6/7মঙ্গলবার, ১ অক্টোবর নায়কের স্বাস্থ্যের খুঁটিয়ে পরীক্ষা করবেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।
7/7জানা গিয়েছে, এই দিন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশের অধীনে কার্ডিয়াক ক্যাথ ল্যাবে তাঁর পরীক্ষা করা হবে। তাঁর স্ত্রী লতা রজনীকান্ত জানিয়েছেন ‘সব ঠিক আছে’।