Rakhi Sawant| Adil Khan Durrani: 'এটাই প্রথম বিয়ে', রাখিকে মিথ্যেবাদী তকমা দিয়ে ফের নিকাহ আদিলের...

Published: Mar 08, 2024, 05:06 PM IST|Updated: Mar 08, 2024, 05:24 PM IST

Rakhi Sawant Ex-Husband: রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুররানি। তাঁদের সম্পর্কের কথা প্রায় সকলেই জানে। তাঁদের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। এবার রাখিকে ভুলে বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আদিল খান দুরানি। 

আদিলের বিয়ে1/10

আদিলের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি।   

আদিলের বিয়ে2/10

আদিলের বিয়ে

সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করে বিয়ের জানান দেন রাখির প্রাক্তন।   

আদিলের বিয়ে3/10

আদিলের বিয়ে

শোনা গিয়েছিল, শুধু আংটি বদল করেছেন তাঁরা।   

আদিলের বিয়ে4/10

আদিলের বিয়ে

তবে সমাজমাধ্যমে আদিল জানান যে তাঁরা সমস্ত রীতিনীতি মেনেই নিকাহ করেছেন।   

আদিলের বিয়ে5/10

আদিলের বিয়ে

আদিল লেখেন যে, 'স্বামী স্ত্রী হিসাবে আমরা নতুন জার্নি শুরু করলাম। আমাদের আশীর্বাদ করবেন'।  

আদিলের বিয়ে6/10

আদিলের বিয়ে

পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বেঙ্গালুরুতে বিয়ে করলেন তাঁরা।  

আদিলের বিয়ে7/10

আদিলের বিয়ে

এক সাক্ষাত্কারে আদিল বলেন যে এটাই তাঁর প্রথম বিয়ে।   

আদিলের বিয়ে8/10

আদিলের বিয়ে

সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি রাখির সঙ্গে বিয়েটা পুরোটাই মিথ্যে?  

আদিলের বিয়ে9/10

আদিলের বিয়ে

আদিল বরাবরই দাবি করে এসেছেন যে তাঁর সঙ্গে রাখির নিকাহ পুরোটাই রাখির সাজানো।   

আদিলের বিয়ে10/10

আদিলের বিয়ে

এবার রাখিকে মিথ্যেবাদী তকমা দিলেন প্রাক্তন আদিল।