জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডের জের চলছে। আন্দোলন-প্রতিবাদ চলছে। ক্ষোভ-বিক্ষোভ চলছে। আর এরই মধ্যে সন্দীপ বা সঞ্জয় সম্পর্কে বেরিয়ে আসছে অজানা সব তথ্য। আরজির কর কাণ্ডের দুই মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ ও সঞ্জয় রায় সম্পর্কে প্রতিদিনই কিছু না কিছু নতুন তথ্য প্রকাশ্যে আসছে। আর সেসব জেনেশুনে হাঁ হয়ে পড়ছে সকলে! এবার যেমন, আজ, দ্বিতীয় রাতদখলের ঠিক প্রাক্কালে জানা যাচ্ছে, সেই রাতে সেমিনার হলে ঢুকেই ভয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল সঞ্জয়! কেন? কীসের আতঙ্কে? কী দেখেছিল সে?
1/7২৫ অগস্ট সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছিল। তাকে ১০টি প্রশ্ন করা হয়েছিল।
2/7আগেই জানা গিয়েছিল, প্রথমে ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার দায় স্বীকার করে নিলেও পরে সঞ্জয় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বয়ান দিয়েছে।
3/7যেমন, খুন নাকি সে করেনি। বিষয়টার সঙ্গে সে কোনও সূত্রেই জড়িত নয়।
4/7সঞ্জয়ের বয়ান থেকে জানা গিয়েছিল, খুন সে করেনি, ডাক্তারি ছাত্রীর দেহ ওখানে আগে থেকেই পড়েছিল।
5/7সঞ্জয় জানিয়েছিল, সে সেদিন আরজি করের সেমিনার হলে ঢুকেই দৌড়ে বেরিয়ে এসেছিল!
6/7সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল তার ব্লু-টুথ-যোগও। এর পর ক্রমে জানা যায়, সঞ্জয় ব্যক্তিগত জীবনে ও আচরণেও বিশৃঙ্খল, যৌনতাতাড়িত, নেশাসক্ত, অভদ্র। যৌনপল্লিতে যাতায়াত আছে তার। গার্হস্থ্যহিংসার খবরও মেলে। ফলে, সবে মিলে ঘটনায় সঞ্জয়ের জড়িত থাকার বহু সূত্র হাতে আসে তদন্তকারীদের।
7/7এদিকে, জেরার মুখে সঞ্জয়ের স্বীকারোক্তি এবং পলিগ্রাফ টেস্টে তার কথা ও বডি ল্যাঙ্গুয়েজে নানা ফারাক, নানা তফাত, কখনও-কখনও ইউ-টার্নও! ফলে সঞ্জয়কে ঘিরে সন্দেহ বাড়ছে বই কমছে না!