1/6নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কলকাতা বিমানবন্দরে হাজির ইউভান চক্রবর্তী। তাঁদের ডেস্টিনেশন পুরী।
2/6নির্বাচনের আগেও জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরী গিয়েছিলেন রাজ-শুভশ্রী।
3/6মায়ের হাত ধরে পুরীর সমুদ্র সৈকতে ঘুরছে ছোট্ট ইউভান। সেই ছবি পোস্ট করে রাজ লিখেছেন, মায়ের দেখানো পথেই এগোচ্ছে ছেলে। মায়ের সঙ্গেই সারা পৃথিবীর অভিজ্ঞতা সঞ্চয় করছে সে।
4/6আগামী ১২ সেপ্টেম্বর এক বছর পূর্ণ করবে ইউভান।
5/6জন্মদিন উপলক্ষ্যেই এবার বাবা-মার সঙ্গে জগন্নাথ দর্শনে ইউভান।
6/6রাজ-শুভশ্রীর হাতে একাধিক কাজ। সারাক্ষনই তাঁরা ব্যস্ত। তাই ছেলের জন্মদিনের আগে এই একান্ত সময় যে ভালোই এনজয় করছেন তাঁরা তা বোঝাই যাচ্ছে। ইউভানও বাবা মাকে একসঙ্গে পেয়ে বেজায় খুশি।