Jagadhatri Puja 2024: "অনেকেই বলেছিল উৎসবে সামিল হব না, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে আমরা তাদের চিকেন ললিপপ খেতে দেখেছি", জগদ্ধাত্রী পুজোর নবমীতে কুমারী পুজো করে ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।
1/7বিধান সরকার: চন্দন নগরের সাথে দেবী হৈমন্তিকার আরাধনায় মেতেছে রাজ্য। আজ মহা নবমী। দিকে দিকে চলছে শক্তি স্বরূপা জগদ্ধাত্রীর আরাধনা।
2/7নবমী উপলক্ষে সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবের ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হয় আজ। ছেলে দেবদূত মান্নার মন্ত্র উচ্চারণে কুমারী পুজো করলেন মন্ত্রী ও বিধায়ক।
3/7সংকল্প করে অঞ্জলি দিলেন কুমারীর চরণে। কুমারী পুজোর প্রথমে রজনী গন্ধা, বেলপাতা ,জবার মালা পরিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না ।
4/7এরপর কুমারীর চরণে বসে ছেলের মন্ত্র উচ্চারনে পুষ্পাঞ্জলি দেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। পুজো শেষে কুমারীকে মিষ্টান্ন খাইয়ে প্রণাম করেন মন্ত্রী ও বিধায়ক।
5/7পুজোর পরেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বেচারাম মান্না। তিনি বলেন, 'গ্রামে বিপ্লব করে উত্সবে থাকব না বলে অনেকেই শ্বশুরবাড়িতে গিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে বসেছে, নেচেছে। তাও দেখেছি '
6/7"অনেকেই বলেছিল উৎসবে সামিল হব না, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে আমরা তাদের চিকেন ললিপপ খেতে দেখেছি", জগদ্ধাত্রী পুজোর নবমীতে কুমারী পুজো করে ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।
7/7তিনি বলেন, 'আরজিকরের এই ঘটনা মর্মান্তিক, ক্ষমার অযোগ্য। আমরাও চাইছি দ্রুত বিচার হোক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তা মানুষ বরদাস্ত করবে না'।