Kaushambi-Adrit Marriage: লাল বেনারসিতে কৌশাম্বিতে চোখ আটকে আদৃতের, ভাইরাল মালাদবলে 'আদৃশাম্বি'র খুনসুটি!

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: May 10, 2024, 11:39 AM IST|Updated: May 10, 2024, 12:30 PM IST

Kaushambi Chakraborty Adrit Roy Marriage: হাওড়ার রামরাজাতলার কথাকলি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল আদৃত-কৌশাম্বির বিয়ের আসর।  ২০২২ সাল থেকেই শুরু হয় 'আদৃশাম্বি'র প্রেমের গুঞ্জন। এরপর গত বছর খ্রিস্টমাসে আদৃতের বাহুলগ্না হয়ে ছবি পোস্ট করেন কৌশাম্বি।

 

Kaushambi Adrit Wedding Photos1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদৃতের হল কৌশাম্বি। কৌশাম্বির হল আদৃত। বিয়ের পর আদৃতের বাহুলগ্না সিঁদুরে রাঙা কৌশাম্বি। 

Kaushambi Adrit Wedding Photos2/8

বিয়ের পর 'আদৃশাম্বি'র মালাদবদলের ছবি শেয়ার করে ক্যাপশনে 'উচ্ছেবাবু' লিখেছেন, "মালা বদল...অপেক্ষার প্রহরের অবসান।" সঙ্গে হার্ট ইমোজি।

 

Kaushambi Adrit Wedding Photos3/8

বিয়ের দিন সিঁদুরে লাল বেনারসিতে টুকটুকে লাল কনে বউ কৌশাম্বি। হাতে শাঁখা-পলা-রতনচুড়, গা ভর্তি সোনার গয়না, মাথায় টিকলি-মুকুট, নাকে নথ। কপালে চন্দনের টিপ, হালকা মেক আপে কনের সাজে কৌশাম্বির থেকে যেন চোখ সরানো যাচ্ছে না।  

 

Kaushambi Adrit Wedding Photos4/8

ওদিকে উসকোখুশকো চুলে টোপর মাথায় একেবারে 'কুল' লুকে আদৃত। গোঁফ-দাড়ি কেটে, হলুদ পাঞ্জাবি আর ধুতিতে বিয়ের দিন আদৃত একেবারে ক্লিন-শেভড বর। 

Kaushambi Adrit Wedding Photos5/8

ছেলে-মেয়েদের বিয়েতে জমিয়ে সেজেছিলেন দুই মা-ও। আদৃতের মা পরেছিলেন সোনালি জরির পাড় দেওয়া বেগুনি রঙের শাড়ি। গলায় ও হাতে সোনার গয়না। সঙ্গে সোনালি রঙের স্লিং ব্যাগ। 

 

Kaushambi Adrit Wedding Photos6/8

ওদিকে কৌশাম্বির মা লাল রঙের ব্লাউজের সঙ্গে কনট্রাস্ট করে পরেছিলেন অফ হোয়াইট রঙের সিল্কের শাড়ি। মাথায় ফুলের মালা। 

 

Kaushambi Adrit Wedding Photos7/8

বিয়ের দিন সকালে হলুদ শাড়িতে ফুলের গয়নায় কৌশাম্বির গায়ে হলুদের সাজও ছিল নজরকাড়া।

 

Kaushambi Adrit Wedding Photos8/8

মিঠাইয়ের সেট থেকেই প্রেমের শুরু 'দিদিয়া-ভাই'-এর। তবে সেকথা কাকপক্ষীতেও টের পেতে দেননি প্রথমে। অবশেষে ছাদনাতলায় পরিণতি পেল প্রেম।