Asteroids Close to Earth: দৈত্যাকার দুই গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! জেনে নিন ভয়াল কী কাণ্ড ঘটতে চলেছে...

Written BySoumitra Sen
Published: Dec 03, 2024, 02:09 PM IST|Updated: Dec 03, 2024, 02:09 PM IST
Two Hazardous Giant Asteroids Close to Earth: পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে প্রহর গোনে মানুষ। তারপর মাথা তুলে দেখে, না! কিছু ঘটেনি। হয়তো কান ঘেঁষে চলে গিয়েছে বিপদ! না, তবে শান্তি নেই। কেননা এমন ঘটেই চলে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে-মাঝেই এমন ঘটে। পৃথিবীর ধ্বংস হয়ে যাবে বলে আমরা অপেক্ষা করে বসে থাকি। তারপর মাথা তুলে দেখি, না! কিছু ঘটেনি। হয়তো একেবারে কান ঘেঁষে চলে গিয়েছে মহাবিপদ! 

জোড়া পাথর1/6

জোড়া পাথর

না তবে শান্তি নেই। কেননা এমন ঘটেই চলে। এবং এার আবারও সেই একই বিপদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে জোড়া অ্যাস্টেরয়েড। 

'ম্যাসিভ' 'হ্যাজার্ডাস'2/6

'ম্যাসিভ' 'হ্যাজার্ডাস'

এই কসমিক থ্রেটসকে 'ম্যাসিভ অ্যাস্টেরয়েড' বলা হচ্ছে। বলা হচ্ছে 'পোটেনশিয়ালি হ্যাজার্ডাস'!

৪৪৭৭৫৫ (২০০৭ জেএক্স২)3/6

৪৪৭৭৫৫ (২০০৭ জেএক্স২)

প্রথম যে গ্রহাণুটি আছড়ে পড়ার আশঙ্কা সেটি হল-- ৪৪৭৭৫৫ (২০০৭ জেএক্স২), পৃথিবীকে এটি অতিক্রম করবে আজ, ৩ ডিসেম্বর। এটি আমাদের গ্রহের ৫.৫ মিলিয়ন কিমির মধ্যে এসে পড়েছে।  

২০২০ এক্সআর 4/6

২০২০ এক্সআর

অন্যটি হল-- ২০২০ এক্সআর। এটি পৃথিবীর নিকটে আসবে আগামীকাল, ৪ ডিসেম্বর।

নাসা5/6

নাসা

নাসার অ্যাস্টেরয়েড ওয়াচ ড্যাশবোর্ড সমানে এই মহাজাগতিক ঘটনার উপর দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। দেখছে এদের অবস্থান, দূরত্ব, গতি, অভিমুখ-- সব। 

'স্ট্যাচু অফ ইউনিটি' 6/6

'স্ট্যাচু অফ ইউনিটি'

বলা হচ্ছে, গ্রহাণু দুটি ভারতের 'লার্জেস্ট ল্যান্ডমার্ক' 'স্ট্যাচু অফ ইউনিটি' সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির সমান! এমন হলে তো ভয়ংকর।