ক্যামেরুনকে হারিয়ে শেষ ষোলোর পথ নিশ্চিত করতে বদ্ধ পরিকর নেইমাররা
বিশ্বকাপে গ্রুপ এ-র লড়াইয়ের আসর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ক্যামেরুণ। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ড্র করলেই নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলবেন নেইমার-রা। প্রত্যাশা ছিল গ্রুপ লিগে পরপর দুম্যাচ জিতেই বিশ্বকাপের নক আউটে জায়গা পাকা করে নেবে ব্রাজিল। কিন্তু মেক্সিকান গোলকিপার ওচোয়ার কাছে আটকে গিয়ে সেলেকাওদের প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা কিছুটা জটিল হয়েছে।
Updated By: Jun 23, 2014, 09:52 PM IST
