ওয়েব ডেস্ক: সদ্য সমাপ্ত ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজের ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। দেশের এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা। পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে হার্দিক করেছেন ২২২ রান। গড়, ৫৫-এরও বেশি। পাশাপাশি, বল হাতেও সফল তিনি। পেয়েছেন মোট ছ'টি উইকেট। তরুণ অলরাউন্ডারের এই পারফরম্যান্সে অবাক হয়েছেন সকলেই। যদিও, একেবারেই অবাক নন, হার্দিক নিজে এবং তাঁর দাদা ক্রুনাল পাণ্ডিয়া।
আরও পড়ুন কপিল দেবকে টপকে রঙ্গনা হেরাথের বিশ্বরেকর্ড
ভাবছেন হার্দিক না হয় অবাক নন। কিন্তু, কেন অবাক নন ক্রুনাল পাণ্ডিয়া? তিনি কীভাবে জানতেন যে, এবারের সিরিজে তাঁর ভাই সফল হবেই! সেটাই নিজের টুইটার অ্যাকাউন্টে খোলসা করে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে, হার্দিকের সতীর্থ ক্রুনাল। তিনি একটি টুইট করেছেন। সেটা পড়লেই বুঝতে পারবেন যে, সিরিজ শুরুর আগেই দাদা ক্রুনালকে আত্মবিশ্বাসী হার্দিক বলে দিয়েছিলেন যে, এই সিরিজে তিনি কিছু করতে চলেছেন। আর সেটা করে ফেলার পর এখন ভাইয়ের জন্য গর্ববোধ করছেন ক্রুনাল। দেখে নিন, ক্রুনাল পাণ্ডিয়ার সেই টুইটটা। তাহলেই বুঝতে পারবেন, সিরিজ শুরুর আগে কতটা আত্মবিশ্বাসী ছিলেন হার্দিক।
Just before the #INDvAUS series, @hardikpandya7 told me he will set the stage on fire & today I can proudly say, “you did it... and how!”pic.twitter.com/ORoYAwAhWz
— Krunal Pandya (@krunalpandya24) October 1, 2017
আরও পড়ুন ফের ভারতীয় দলে ডাক পাওয়ার পর আশিস নেহরা কী বললেন জানেন?
|
CSK
(20 ov) 212/2
|
VS |
DC
189(20 ov)
|
| Chennai Super Kings beat Delhi Capitals by 23 runs | ||
| Full Scorecard → | ||
|
SRH
(20 ov) 219/6
|
VS |
PBKS
223/4(18.5 ov)
|
| Punjab Kings beat Sunrisers Hyderabad by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
RCB
(20 ov) 201/8
|
VS |
RR
202/4(18 ov)
|
| Rajasthan Royals beat Royal Challengers Bengaluru by 6 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.