আইসিসি-র টেস্ট তালিকায় এক নম্বর স্থান ধরে রাখায় বৃষ্টিই বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারতের

আইসিসি টেস্ট RANKING-এ এক নম্বর স্থান ধরে রাখার ক্ষেত্রে বৃষ্টিই বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারতের সামনে। পোর্ট অফ স্পেনে প্রথম দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তার জেরে প্রথম দিন মাত্র বাইশ ওভার খেলা হয়ছে। ওয়াশআউট হয়েছে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। ফলে বাকী দুদিনের খেলায় মীমাংসা হওয়ার সম্ভাবনা কম। এখানেই সমস্যা। ভারত এই টেস্ট জিততে না পারলে পাকিস্তান উঠে আসবে আইসিসি টেস্ট RANKING-এর শীর্ষে।
 আইসিসি-র টেস্ট তালিকায় এক নম্বর স্থান ধরে রাখায় বৃষ্টিই বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারতের